রবিবার , ২৯ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে দুর্যোগ মোকাবিলায় স্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপনের পরামর্শ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৯, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে দুর্যোগ মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে উপজেলা পরিষদের কিন্নরী সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) তাসনূভা নাশতারান।

কর্মশালায় পার্বত্য অঞ্চলের পাহাড়ধস, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বন্যহাতির আতঙ্কসহ বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি এবং তা মোকাবিলার করণীয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দুর্যোগ ও পাহাড়ধসের সময় ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়। কিন্তু কাপ্তাই উপজেলায় স্থায়ী কোনো দুর্যোগ আশ্রয়কেন্দ্র না থাকায় দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষকে নানা সমস্যায় পড়তে হয়। এ অবস্থায় কাপ্তাইয়ে স্থায়ী দুর্যোগ আশ্রয়কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তাঁরা।

প্রধান অতিথি তাসনূভা নাশতারান উপস্থিত অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ শুনে বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রথমেই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি দুর্যোগের সময় ঝুঁকিপূর্ণ মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং সম্মিলিতভাবে মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মশালায় বক্তব্য দেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা: রহমত উল্লাহ, উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন এবং কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা  অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডাঃ মং স্টিফেন চৌধুরীর নামে নামকরণ হলো চন্দ্রঘোনায় খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাব

বাঘাইছড়িতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, সফল চাষি ও উদ্যোক্তাদের পুরস্কার প্রদান

দীঘিনালায় নন্দপাল ভান্তের জন্মদিন পালন

পুলিশের পক্ষ থেকে ঘর উপহার পেলেন বাঘাইছড়ির প্রতিভা রাণী চাকমা 

মহালছড়ির ২টি পূজা মণ্ডপ পরিদর্শনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শিবু দাস

চন্দনাইশে অধ্যক্ষ খাইরুল বশর চৌধুরী স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

রাইখালী কৃষি ফার্মে শ্রমিকদের বিক্ষোভ ও কর্ম বিরতি  

২০ সেপ্টেম্বর সহিংসতার ঘটনায় সোয়া ৯ কোটি টাকার ক্ষতি

কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণের দ্বিতীয় রাউন্ডে দেশের গান গাইলো শতাধিক প্রতিযোগি

error: Content is protected !!
%d bloggers like this: