বৃহস্পতিবার , ১২ মে ২০২২ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বরকলে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ১২, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ

রাঙামাটি জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়নের শিলছড়ির উকছড়িতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। নিহতের নাম লক্ষী কুমার চাকমা (৪৫)। সে সুবল এলাকার শিলছড়ির উকছড়ি গ্রামের মৃত ললিত কুমার চাকমার ছেলে।

গত বুধবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। সুবল ফাড়ির পুলিশ পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

স্থানীয়রা ধারণা করছেন পাহাড়ে যেকোন একটি আঞ্চলিক দল এ হত্যাকান্ড ঘটিয়েছে। নিহত লক্ষী কুমার এক সময় ইউপিডিএফ মুল দলের সদস্য ছিলেন। বর্তমানে স্বাভাবিক জীবনে ফিরে কৃষিকাজ করার পাশাপাশি ছোট ব্যবসা করে পরিবারের সাথে ছিলেন লক্ষী কুমার। শিলছড়ি এলাকাটি এক সময় জেএসএস অধ্যুষিত এলাকা ছিল। বর্তমানে সে আশাপাশ এলাকায় জেএসএস এমএন লারমা, ইউপিডিএফ গণতান্ত্রিক দলের লোকজনের আনাগোনা রয়েছে।

বরকল থানা পুলিশ জানায় গত বুধবার রাতে একদল সন্ত্রাসীরা লক্ষী কুমার চাকমার বাড়ি ঘেরাও করে। তাকে ধরে বাইরে এনে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে বরকল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

বরকল থানার ওসি নাসির উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। এ হত্যাকান্ডের সাথে কারা জড়িত এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাকরির শেষ বয়সে মামলার বোঝা টানছেন মানবিক ডাক্তার শহীদ তালুকদার; হলো না পদোন্নতি

কাপ্তাই ৪১ বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

সাজেকের জুমভূমিতে ইঁদুরের উৎপাত: সময় থাকতে ব্যবস্থা নেয়া হোক

লংগদুতে টিসিবি পণ্যবিতরণ কার্যক্রম পরিদর্শনে ইউএনও 

কাপ্তাই জাতীয় উদ্যানে বার্মিজ পাইথন অজগর সাপ অবমুক্ত

রাঙামাটি মানিকছড়ি চেকপোস্ট হতে শিশু উদ্ধার

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ

বাঘাইছড়িতে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাঘাইছড়ি পৌরসভার রাস্তার দুর্বিষহ অবস্থা: বন্যা ও অবৈধ বালু উত্তোলনের কালো থাবা

বরকলে মেয়াদোত্তীর্ণ ইউপিতে নির্বাচনি তফসিল ঘোষণার দাবি, ইসিকে স্মারকলিপি

error: Content is protected !!
%d bloggers like this: