রবিবার , ১২ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

প্যানেল মেয়র ও তার ভাইয়ের বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ১২, ২০২২ ১০:২৩ অপরাহ্ণ

 

প্যানেল মেয়র ও তার ভাইয়ের বিরুদ্ধে কবরস্থানের জায়গা দখলের অভিযোগ উঠেছে। রাঙামাটি শহরের রির্জাভ বাজারের পশ্চিমে শরিয়তপুর এলাকায় কবরস্থানের জায়গা দখলের অভিযোগ উঠেছে রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র হেলাল উদ্দিনও তার বড় ভাই আলমগীরের বিরুদ্ধে। সোমবার বিকালে ওই এলাকার কবরস্থানের সামনে স্থানীয় প্রতিবাদী জনতা স্থানীয় প্রিন্ট এন্ড ইলেকট্টনিক্স মিডিয়ার সামনে এসব অভিযোগ তুলেন।

এসময় প্যানেল মেয়র হেলাল উদ্দিন ও তার বড় ভাইয়ের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ এনে স্থানীয় জনতা বলেন,শরিয়তপুরে পূর্বেও হেলাল রাতারাতি ১শতাধিক শ্রমিক নিয়ে রাতের আধাঁরে মন্দিরের জায়গা দখল করে। তারই ধারাবাহিকতায় শরিয়তপুর কবরস্থানের জায়গা দখলের পায়তারা করছেন তারা। এর প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় লোকজনের বিরুদ্ধে হামলা মামলার হুমকি দিচ্ছে প্যানেল মেয়র হেলাল ও তার বড় ভাই।

শরিয়তপুর জামে মসজিদের সভাপতি শফি সওদাগর ও স্থানীয় যুবক আবুল হোসেন আরমান বলেন, হেলালের বড় ভাই কবরস্থানের জায়গাটি লঞ্চ মেরামত করার জন্য ভায়া নিয়েছিলেন। পরে সে কবরস্থানের জায়গা দখলের চেষ্টা করেন। আবার বিভিন্ন জনের কাছে বলে বেড়ায় সে জায়গাটি ক্রয় করেছেন।

এব্যাপারে হেলালের বড় ভাইয়ের সাথে স্থানীয় লোকজনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হালকা পাতলা মারধরের ঘটনা ঘটে। বিষয়টি কেন্দ্র করে হেলালের বড় ভাই আমাদের বিরুদ্ধে কোতয়ালি থানায় অভিযোগ করলে থানা থেকে তদন্ত ও আসে। বর্তমানে হেলাল কমিশনার ও তার ভাই এলাকার লোকজনদের বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে।

প্যানেল মেয়র হেলাল উদ্দিন বলেন, আমার বড় ভাই ওই জায়গাটি ভাড়া নিয়েছিল বটে। তবে তার সাথে স্থানীয় লোকজনের সাথে বিরোধ সৃষ্টি হয়েছে শুনে তা আমি নিরসনের চেষ্টা করি। কিন্তু ওই এলাকার উত্তেজিত জনতা আমার কথা শুনতে নারাজ। তারা আমার বিরুদ্ধে ও আমার ভাইয়ের বিরুদ্ধে যে সকল কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। আমার ভাই ও আমি কবরস্থানের জায়গা জমি দখল করতে যাইনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে দুই খিয়াং পরিবারের বসতঘর পুড়ে ছাই 

রাজস্থলীতে ধর্ষণ মামলা দিয়ে স্থানীয় এক সাংবাদিককে হয়রানীর অভিযোগ

এবার কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হলো আড়াই ফুট

দীঘিনালায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন চট্টগ্রাম–১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী

বাঘাইছড়িতে পরিক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৩ শিক্ষক আটক

রাষ্ট্রপতি তিন দিনের সফরে সাজেক যাচ্ছেন ১০ ফেব্রুয়ারি

ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দুর্গম রাজস্থলী থেকে রুপালি গৌরব—খই খই সাই এখন আন্তর্জাতিক মঞ্চে

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: