রবিবার , ১৯ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্ন অঞ্চল প্লাবিত 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুন ১৯, ২০২২ ৯:১২ পূর্বাহ্ণ

 

অব্যাহত ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আশা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বেশ কয়েকটি নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, কাচালং নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে বইছে এতে সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারের আশপাশের এলাকা, পৌরসভা ও আমতলী ইউনিয়নের প্রায় ১০ টি এলাকা পানিতে তলিয়ে গেছে, মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

টানা বর্ষনে মারিশ্যা দিঘিনালা সড়ক ও পাহাড়ি এলাকায় মাটি ধসের ব্যাপক সম্ভাবনা রয়েছে তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে বসবাস কারী স্থানীয়দের সতর্ক করে মাইকিং করে সকলকে নিরাপদ স্থানে বা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। উপজেলার ১৪ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও পৌর মেয়র জমির হোসেন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে উদ্ধার তৎপরতার জন্য নৌকা ও টলার বোট দিয়েছেন এছাড়াও সকল ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন প্রকৃতিক এই দুর্যোগ মোকাবেলায় আমরা সতর্তার সহিত প্রস্তুত রয়েছি এরই মধ্যে পৌরসভার এক নং ওয়ার্ড মাষ্টার পাড়া, পুরান মারিশ্যা, মধ্যম পাড়ার লোকজন আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে। তাদের পালিত গবাদি পশু পার্শ্ববর্তী উচু এলাকায় সরিয়ে নেয়া হয়েছে। তবে অবিরাম বৃষ্টিতে উদ্ধার তৎপরতা ব্যাঘাত ঘটছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: