শনিবার , ২ জুলাই ২০২২ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ভালো নেই জুরাছড়ি শিশুপার্ক

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
জুলাই ২, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ

জুরাছড়ি উপজেলায় শিশুদের একমাত্র বিনোদন কেন্দ্র এখন অবহেলিত। উপজেলা পরিষদের নাকের ডগায় শিশুপার্কটি অযত্ন-অবহেলায় পড়ে আছে।

শনিবার (২ জুলাই) সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলা মূল সড়কে ঘেঁসে সুন্দর শিশুপার্কের মটু-পাতলুর গেইট নির্মাণ করা হয়েছে। দেখলেই শিশুদের মন জুড়ে যায়। ভিতরে গিয়ে দেখা যায়, দুটি দোলনা ভাঙ্গা। ঝুঁকি নিয় দুলছে বাচ্চারা। ঘোড়াসহ বিভিন্ন খেলনা ভেঙ্গে মাটিতে পরে রয়েছে। জঙ্গলে ভরে গেছে পার্কজুড়ে। মশার প্রকোপ তীব্র।

উপজেলায় চিত্তবিনোদনের সুযোগ-সুবিধা অপ্রতুল হওয়ার সংকটের কারণে সন্ধ্যায় শিশুদের আগমেন ভরে যায় পার্কটি। উপজেলায় আর কোনো পার্ক বা চিত্তবিনোদনের উদ্যোগ নেওয়া হয়নি। ২০১৯ সালে উপজেলা শিশুপার্কটি নতুন রূপে সংস্করন করা হয়। প্রথম প্রথম পার্কের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও রক্ষণাবেক্ষণ করা হলেও সম্প্রতি সে উদ্যোগ আর নেই। নেই পার্কে অবসর কাটানোর সুস্থ পরিবেশ।

শিশুদের বিনোদনের জন্য দোলনাসহ বেশ কয়েকটি উপকরণ ভাঙ্গাচোড়া। অধিকাংশ সময়ে জনবলের অভাবে তা বন্ধ থাকে। পার্কে আসা অভিবাবক তুষার মুন্নি, কেয়া, দিশা বলেন, বাচ্চাদের বিনোদনের কোন ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে আসতে হয়। দোলনাসহ অধিকাংশ উপকরণ ভাঙ্গা। জংগলে ভরে গেছে। মশার প্রকোপ তীব্র। তারা উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, শিশুদের মানসিক বিনোদনের বিবেচনা করে শিশুপার্কটি নতুন উপকরণে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু 

পার্বত্য চট্টগ্রামের সকল জাতিকে জনসংখ্যা অনুপাতে কোটা দেওয়ার দাবি পিসিসিপি’র

বনে ফিরলো বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর 

রামগড়ে জোড়া খুনের ঘটনায় মামলা, উদঘাটিত হয়নি খুনের রহস্য

গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে-দীপন তালুকদার

কাউখালী মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত 

মহালছড়ি যৌথ খামারে বিএনপির উঠান বৈঠক: প্রথমবার রাজনৈতিক নেতাদের পেয়ে আপ্লুত ত্রিপুরা জনগোষ্ঠী

উন্নয়ন বোর্ডের উন্নয়ন বরাদ্দ কমিয়ে দেওয়া হবে-পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

কাপ্তাইয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: