রবিবার , ২৪ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রুমায় বালক বালিকাদের ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনু্ষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, রুমা, বান্দরবান।
জুলাই ২৪, ২০২২ ৯:৩৯ অপরাহ্ণ

শান্তির জন্য ক্রীড়া এ শ্লোগানকে সামনে রেখে  বান্দরবানের রুমায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে  বালক বালিকাদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ফুটবল টুর্নামেন্টটি আয়োজন করে বান্দরবানে রুমা উপজেলায় স্থানীয় সেচ্ছাসেবী সংস্থা এলভিএমএফ  বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাউস।

রবিবার বিকাল ৩টায় রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বালিকাদের ফুটবল  খেলায় টাইব্রেকারে চান্দা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-২ গোলে হারিয়ে চাম্পিয়ন হয়েছে ঘোনা পাড়া চিত্ররথ চাকমা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বালিকাদের খেলা শেষে একই দুই বিদ্যালয়ের বালক দলের মধ্যে অনুষ্ঠিত হয় ফুটবল প্রতিযোগিতা। বালক দলের খেলায় চিত্ররথ চাকমা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-৩ গোলে হারিয়ে চান্দা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন জয় লাভ করে। পরে উভয় দলের মাঝে চাম্পিয়ন ও রানার্স ট্রপিসহ নগদ অর্থ বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোহাম্মদ দিদারুল আলম।

এ সময় তিনি বলেন, এ ধরনের খেলা কাদা মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্যগুলো দেখে শৈশবে ফিরে গেছি। আজকের এই খেলোয়াড়েরা কিন্তু আগামী দিনের খেলোয়াড় হবে। তবে আগামীতে নতুন প্রজন্মের আসা নতুন নতুন শির্ক্ষাথীদের উৎসাহিত করে খেলার অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জিংএংময় বম, এলভিএমএফের সভাপতি লাল লিয়ানসম বম (পালিয়ান), রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, গ্রাউসের মনিটরিং ও প্রশিক্ষণ কর্মকর্তা রামখম লিয়ান বম ( পাখম), ফুটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটি আহবায়ক ও এলভিএমএফ এর যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দিক, এলভিএমএফ এর যুগ্ম সম্পাদক রামএং ময় বম।

ফুটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক ও রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা জানান রুমা উপজেলায় চারটি ইউনিয়নের আটটি প্রাথমিক বিদ্যালয় থেকে বালক ও বালিকা আলাদা করে মোট ১৬টি দল অংশ গ্রহণ করেছে। গত ১৯ জুলাই থেকে এ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল। এদিকে গ্রাউসের মনিটরিং কর্মকর্তা রামখম লিয়ান বম (পাখম) বলেন শান্তির জন্য ক্রীড়া এ প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন এলভিএমএফের পরিচালনায় খেলাটি আয়োজন করা হয়। এ খেলায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে প্রতি ম্যাচে সার্বিক বিবেচনায় নগদ অর্থ তিন হাজার টাকা করে দেয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

রাঙামাটির ঘাগড়া-কাপ্তাই সড়ক দুর্ঘটনা নিহত-২ আহত- ১৫

রাঙামাটিতে স্মরণসভা ও দোয়া মাহফিল / সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিট একসাথে চালু: উৎপাদন ২১২ মেগাওয়াট 

লংগদুতে বসতবাড়িতে ফলবাগান স্থাপনায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বন্ধ হয়ে গেছে রাঙামাটির একমাত্র সরকারী টেক্সাটাইল মিল

রাজস্থলীতে মৈত্রীর জল ছিটিয়ে বর্ষ বিদায় ও নতুন বর্ষ বরণ করল মারমারা

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান

মানবিকতার মূল্যবোধ না জাগলে পরিবর্তন আসবে না- পার্বত্য উপদেষ্টা

পুজা উপলক্ষে কাপ্তাই থানায় কর্মরত সনাতনী সম্প্রদায়ের পুলিশ সদস্যদের ওসির উপহার বিনিময়

error: Content is protected !!
%d bloggers like this: