শুক্রবার , ১২ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে জনস্বাস্থ্য নিশ্চিতে ৩২০০ ফুট দীর্ঘ পাইপলাইনের বিশুদ্ধ পানির প্রজেক্ট বসিয়েছে বিদ্যানন্দ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
আগস্ট ১২, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ

 

সাজেক ইউনিয়নের দুর্গম হগরাকিজিং পাড়ার মানুষের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করার লক্ষ্যে ৩২০০ ফুট দীর্ঘ পাইপলাইন বসিয়ে পানি সরবরাহ নিশ্চিত করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

গত ২ আগস্ট ২০২২ থেকে ৪ আগস্ট ২০২২ তিনদিন বিদ্যানন্দের প্রধান স্বেচ্ছাসেবকের নেতৃত্বে ১৫ জন স্বেচ্ছাসেবক স্বেচ্ছাশ্রম দিয়ে এই প্রজেক্ট সম্পন্ন করে।

হগরাকিজিং পাড়ায় প্রায় ২০০ মানুষের বসবাস। পাড়া থেকে ঝিরির পানি প্রায় ৩২০০ ফুট নিচ দিয়ে প্রবাহিত হয়। এতো নীচ ও দূর থেকে পানি সংগ্রহ করতে পাড়ার নারী সদস্যদের অমানুষিক কষ্ট করতে হয়।

 

অনেক সময় পা পিছলে গিয়ে মারাত্নক আহত হয়। আরো বিভিন্নপ্রকার দুর্ঘটনার স্বীকার হতে হয়। ডায়রিয়া ও টাইফয়েড হয়ে মানুষ মারা যায় মাঝেমধ্যে। বিভিন্ন পানিবাহিত রোগ লেগেই থাকে পাড়ায়।

২০২০ সালে করোনাকালীন সময়ে চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীস রায় পাড়াবাসীর এই দু:খ দুর্দশা বিদ্যানন্দের নজরে আনে এবং চিঠি লিখে পানি সমস্যা সমাধানের অনুরোধ করেন।

একইসাথে পাড়াবাসীও বিদ্যানন্দ ফাউন্ডেশনের কাছে আলাদাভাবে আবেদন করে। সাজেকের কংলাক থেকে প্রায় ২ ঘন্টা হেটে এই পাড়ায় যেতে হয় যেখানে কোন নেটওয়ার্ক নেই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতির ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাঙামাটি সরকারী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

শতবর্ষী কুষ্ঠ রোগী কিশোরী বালা চাকমা, ৫০ বছর ধরে চিকিৎসা নিচ্ছেন চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতালে

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত চেয়ারম্যানকে জুরাছড়িবাসীর সংবর্ধনা

গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্ম দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশে ৯টি স্থানে নৌবহর

ইশিকার পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম বিতরণ

যেভাবে চলছে লংগদুর উল্টাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ বরকলে দুর্ঘটনার শিকার

রাইখালীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

error: Content is protected !!
%d bloggers like this: