রবিবার , ১৪ আগস্ট ২০২২ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

হারিয়ে যাওয়া দেশীয় প্রজাতির বিলুপ্ত ১লাখ ৫০ হাজার গাছের চারা রোপন করলেন দক্ষিণ বন বিভাগ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৪, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ

 

পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের উদ্যোগে হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রজাতির ১ লাখ ৫০ হাজার গাছের চারা রোপন করা হয়েছে ।

এসআইডি – সিএইসটি( SID-CHT) প্রকল্পের দেশীয় প্রজাতির গাছের চারা রোপন কার্যক্রম এর অংশ হিসাবে চলতি মাস হতে শুরু হওয়া পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই সদর রেঞ্জের ২ শত ৫০ হেক্টর জায়গায় ১ লাখ ২৫ হাজার এবং কর্ণফুলী রেঞ্জে ৫০ হেক্টরে ২৫ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। এইছাড়া পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন বিলাইছড়ি উপজেলার আলী খ্রিয়ং ও ফারুয়া রেঞ্জে হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির দেশীয় চারা রোপণ করা হয়েছে বলে জানান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) ছালে মোঃ শোয়াইব খান।

তিনি জানান রোপনকৃত গাছের চারা হলো- রক্তন, রসকাউ, বুদ্বনারিকেল, পিত্তনজালা, পিত্তরাজ, গোদা, ধারমারা, বৈলাম, উড়িজাম, গর্জন, শাল, চাপালিশ, আমলকি,হরতকি, বহেরা, জারুল,কদমসহ ইত্যাদি।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান,আমরা পাহাড়ের পরিত্যক্ত জায়গায় জীববৈচিত্র্য রক্ষার্থে বিলুপ্ত হয়ে যাওয়া দেশীয় প্রজাতির বিভিন্ন গাছ রোপন করছি। এতে করে হারিয়ে যাওয়া গাছ,পশু পাখি পুনরায় ফিরে পাব।বন হবে সবুজ অরণ্যে ভরপুর। ফলে জীববৈচিত্র ফিরে আসবে এবং পশুখাদ্য হিসাবে বাগানগুলো ব্যবহ্রত হবে।

এদিকে রাঙামাটির বন সংরক্ষক মো.মিজানুর রহমান ও দক্ষিণ বন বিভাগের ডিএফও ছালে মো.শোয়াইব খান এবং কর্ণফুলি রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসাইন সহ বন কর্মকর্তাগন চলতি সপ্তাহে কাপ্তাই রেঞ্জের রোপনকৃত গাছ পরিদর্শন করেন। এবং গাছের রোপনকৃত গাছের চারা দেখে সন্তোষ প্রকাশ করে। এইসময় বন সংরক্ষক গাছের রোপনকৃত চারা পরিষ্কার পরিছন্নতা ও পরিচর্যার বিষয়ে আরও যত্নবান হওয়ার জন্য রেঞ্জ কর্মকর্তাদের আহবান জানান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এসএম শহীদুল্লাহ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজস্থলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

কক্সবাজারের ঈদগাঁওয়ে এলজিইডি ঠিকাদারের অবহেলার মাশুল দিচ্ছে কয়েকশ পরিবার

কাউখালীতে জাতীয় জম্ম মৃত্যু নিবন্ধন দিবস

বান্দরবানে তিন কেজি আফিমসহ আটক ১

কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিলাইছড়িতে পালবার লিং সেন্টার এর উদ্যোগে ত্রাণ বিতরণ 

চকরিয়ার খুটাখালীতে জামায়াতের কর্মী ও সহযোগী সম্মেলন সম্পন্ন

বান্দরবানে ক্ষমতাসীন দলের দোহাই দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

লংগদুতে সাংবাদিক ওমর ফারুক মুছার জানাজার নামাজ ও দাফন সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: