বৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সুবিধাভোগীদের সাথে রাঙামাটি ব্লাস্ট’র মতবিনিময় সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৫, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ

বুধবার (২৪ আগস্ট) বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) রাঙামাটি ইউনিট অফিসে  সুবিধাভোগীদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন ব্লাস্ট ইউনিট সমন্বয়কারী এ্যাড. জুয়েল দেওয়ান ও স্টাফ ল’ইয়ার এ্যাড. শ্রীজ্ঞানী চাকমা।

মূলত উপকারভোগীদের বর্তমান পারিবারিক অবস্থা ও চলমান মামলাসমূহের অগ্রগতির বিষয়গুলো পর্যালোচনার জন্য ব্লাস্ট রাঙামাটি ইউনিট এই সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও এ সভার মূল উদ্দেশ্য উপকারভোগীদের  ব্লাস্টের কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করা।

সভায় এ্যাড. জুয়েল দেওয়ান তার বক্তব্যে বলেন, ব্লাস্ট পার্বত্য চট্টগ্রামে ২০০৫ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে  আসছে। ব্লাস্ট গরীব ও অসহায় মানুষদের ন্যায় বিচার প্রাপ্তির জন্য কাজ করে চলেছে। এছাড়াও তিনি উপকারভোগীদের নিকট হতে ব্লাস্ট সম্পর্কে তাদের ধারণা ও তাদের মতামত তুলে ধরার জন্য অনুরোধ জানান।

সভায় উপস্থিত একজন উপকারভোগী সুমি লাকী বেগম বলেন যে, ব্লাস্টের মাধ্যমে আপোষ মীমাংসার ফলে তিনি এখন স্বামীর সাথে সুখে-শান্তিতে সংসার করছেন এবং এজন্য তিনি ব্লাস্টের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় উপস্থিত আরও একজন উপকারভোগী সুমি আক্তার বলেন যে, ব্লাস্টের মাধ্যমে আপোষ মীমাংসা না হওয়ায় ব্লাস্ট তাকে নারী ও শিশু ট্রাইবুনাল আদালতে মামলা করার পরামর্শ দেয়। ব্লাস্টের মাধ্যমে পরিচালিত ওই মামলার ফলে তিনি দেনমোহর বাবদ ১৭০০০০ টাকা পান এবং মামলা এখনও চলমান রয়েছে বলে তিনি জানান।

এছাড়া উপকারভোগী সাবিনা বেগম বলেন যে, ব্লাস্টের মাধ্যমে আপোষ মীমাংসা না হওয়ায় ব্লাস্ট তাকে মামলা করার পরামর্শ দেয়। ব্লাস্টের মাধ্যমে পরিচালিত ওই মামলার কাবিননামার ২,০০,০০০/=(দুই লক্ষ) টাকা ফেরত পেয়েও তার স্বামীর আর্থিক অসচ্ছলতার কারনে তা মওকুফ করে দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীর ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ইউএনও রাজীব হোসেন

বান্দরবানে সাঙ্গু নদীর তীরে ধসে গেছে ৯টি বসতভিতা

১০০ জন দরিদ্রদের মাঝে কাপ্তাই ব্যাটালিয়নের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের জোয়ার বইছে-নিখিল কুমার

রাঙামাটি শহরে খুঁটি থেকে পড়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

রাঙামাটিতে ২ তরুণীর বিষপান একজনের মৃত্যু

কাপ্তাই তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

পাহাড়ের খবরে সংবাদ প্রকাশের পর উন্নয়ন বোর্ডের টিম ক্ষতিগ্রস্ত সেতু পরির্দশন

বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার 

রাঙামাটি সরকারী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: