বুধবার , ১৪ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে শানে সাহাবা খতীব কাউন্সিলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৪, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ

 

শানে সাহাবা খতীব কাউন্সিল রাঙামাটি জেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে শহরের বনরুপাস্থ রেইনবো রেস্টুরেন্টে কালেক্টরেট জামে মসজিদের খতীব মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুফতি শামীম মজুমদার। এ সময় স্বাগত বক্তব্য রাখেন,মুফতি শরীফ উল্লাহ।

প্রধান অতিথি বলেন, সারা বিশ্বের মুসলমানদের এক হতে হবে। আজ বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ না থাকার কারণে মুসলমানদের নিয়ে ছিনিমিনি খেলছে ইহুদি নাসারা। অপর দিকে আলেম মাশায়েখদের ভিন্ন চোখে দেখছে এক শ্রেণির মানুষ। তাই সারা দেশে খতীব কাউন্সিল গঠন করে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত আলেম সমাজ মূল্যহীন হয়ে পড়েছে। কথায় কথায় আলেমদের বিভিন্নভাবে হয়রানি করার পায়তারা চলছে। কারনে অকারনে মসজিদ থেকে ইমাম-মোয়াজ্জিনদের বের করে দেওয়া হচ্ছে। তাই এখন থেকে সবাই মিলে এই সংগঠনের মাধ্যমে জোরালো প্রতিবাদ জানাতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। সাহাবারা যেভাবে ধৈয্য ধরে নরমভাবে মানুষদের বুঝিয়ে ছিতেন, আমরা কৌশলে সাহাবাদের মত দ্বীনের দাওয়াত দিব।

লংগদু গাথাছড়া জামে মসজিদের খতীব ও সংগঠনের জেলা কমিটির সদস্য মাওলানা আমিনুর রশিদের উপস্থাপনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম করিমী, রাঙামাটি পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন, সোনালী ব্যাংকের (সাবেক) এজিএম মোঃ অলিউন নবী ও রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ আরো অনেকে।

বক্তারা বলেন, আজকের মতবিনিময় সভায় যে সকল আলোচনা হয়েছে তা জেলা ,উপজেলা ও গ্রাম পর্যায়ে বাস্তবায়ন করতে হবে। আগের দিনে সাহাবারা যেভাবে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত নিরলস ভাবে শাসন করে গেছেন সে অনুভূতি নিয়েই আমাদের কাজ করতে হবে। আজ সামাজিক ভাবে মসজিদের ইমাম-মোয়াজিনরা অবহেলিত। এই ক্রান্তিকাল আপনাদের কাটিয়ে উঠতে হবে। ইমাম ও মোয়াজিনদেরও মানুষের সাথে ভাল ব্যবহার করে প্রতিষ্ঠিত হতে হবে। সমাজে আপনার গ্রহন যোগ্যতা বৃদ্ধি করতে হবে। আজ মসজিদের ইমাম- মোয়াজিনদের বেতন ভাতা সীমিত কেন এই বৈষম্য ধীরে ধীরে দূর করতে হবে। তাই সাহাবাকেরামদের অনুসরণ অনুকরণ করতে হবে। তাহলেই আমরা প্রতিষ্ঠা লাভ করতে পারবো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছ্বসিত 

লংগদুতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

রামগড় কলেজে পরীক্ষার খাতা জমা দেওয়া নিয়ে ২৯ শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষকের অনশনের পর প্রত্যাহার

বিলাইছড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার মোঃ কোফিল উদ্দিন 

ইউপিডিএফের মানবাধিকার রিপোর্ট প্রকাশ; ২০২৩ সালে বহির্ভুত হত্যা ২৫

চলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে – পার্বত্য উপদেষ্টা

সাজেকের সড়ক দূর্ঘটনায় নিহতদের ৫ লাখ আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা 

জুরাছড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন জেলা প্রশাসক

কাপ্তাইয়ে ৫০ জন শিশুর মাঝে শিশু-খাদ্য বিতরণ

দুর্গম পাহাড়ে শীতের উষ্ণতা ছড়াল বাঘাইহাট বিজিবি

error: Content is protected !!
%d bloggers like this: