বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই হ্রদ থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্বার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৫, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ

 

কাপ্তাই হ্রদ থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্বার করেছেন কোতয়ালী থানার পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টায় কাপ্তাই হ্রদের কাইন্দা নামক জায়গায় হতে নিহত মোঃ ইলিয়াছ কাঞ্চনের লাশ জলে বাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ও নিহতের স্বজনরা এসে মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য সদর জেনালের হাসপাতাল মর্গে নিয়ে যায়।

লাশ উদ্বারকারী কোতয়ালী থানার এসআই মোঃ আশ্রাফ হোসেন জানান, নিহত ব্যক্তি বরকল উপজেলার বাসিন্দা। কিন্ত তার লাশ জলে ভেসে আসছে কোতয়ালী থানার মধ্যে। যার কারনে আমি লাশের ময়না তদন্তের দায়িত্বে পড়েছি। নিহতের স্বজনরা জানিয়েছেন,গত ৫ সেপ্টেম্বর ২০২২ রাত হতে তাকে খুজে পাওয়া যাচ্ছে না। পরে তার বড় ভাই বাদী হয়ে বরকল থানায় নিখোঁজ হয়েছে মর্মে অভিযোগ দাখিল করেন। গতকাল বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর তার লাশ কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। তবে ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়া গেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

নিহতের বড় ভাই মোঃ ইদ্রিছ জানান, তার ভাই মোঃ ইলিয়াছ কাঞ্চন(৩০) গত ৫ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পর তারা বরকল থানায় লিখিত অভিয়োগ করেন। তার ভাই একজন নির্মাণ শ্রমিক ছিলেন। সে পাহাড়ি এলাকায় নির্মাণ শ্রমিক হিসাবে বিভিন্ন ঠিকাদারের কাজ করত। তার এক ছেলে এক মেয়ে রয়েছে। বর্তমানে শোকের ছায়া বইছে তাদের পরিবারে। তবে সন্দেহের তীর স্থানীয় সন্ত্রাসীদের দিকে। তার ভাইয়ের লাশ সে সনাক্ত করতে পেরেছে।

বরকলের স্থানীয় মেম্বার আবু বক্কর ও প্রতিবেশী সামসুল আলম জানান, ইলিয়াছ কাঞ্চন ছেলে হিসাবে অনেক ভাল ছিলেন। তার সাথে কারও সাথে কোন ধরনের ঝগড়া বিবেদ ছিল না। সে রাঙামাটি জেলার বরকল সদর উপজেলার আলী আকবরের ছেলে। সে পেশায় ছিলেন একজন নির্মাণ শ্রমিক। গত ৫ সেপ্টেম্বর থেকে সে নিখোঁজ। গতকাল বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০২২ তার মরদেহ কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কাপ্তাইয়ে প্রস্তুত ২২টি ভোট কেন্দ্র: ৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত

রাঙ্গামাটির নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কাপ্তাই ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ 

কাল হতে বান্দরবানে তিনদিন ব্যাপী বুদ্ধ ভিক্ষু সম্মেলন

বাঘাইছড়িতে মসজিদ করে দিলেন পৌর মেয়র জমির হোসেন

বিএসপিআই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

কাপ্তাইয়ে খেলাঘর চট্টগ্রাম উত্তর জেলার ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত  

কাপ্তাইয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন

আজ বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফের ৫১ তম শাহাদাৎ বার্ষিকী

error: Content is protected !!
%d bloggers like this: