বৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জেল হত্যা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শোক র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ৩, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ

 

সারাদেশের মত পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নারিকেল বাগানের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও শোক র‌্যালির আয়োজন করা হয়।

সকালে খাগড়াছড়ি জেলা আ’লীগের নেতৃবৃন্দরা একটি শোক র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। পরে টাউন হল প্রাঙ্গণে স্থাপিত জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন করেন। পরে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হয়।

শোক সভায় জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মোঃ নুরুল আজমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রন বিক্রম ত্রিপুরা।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, এ্যাড. আশুতোষ চাকমা, নিলোৎপল খীসা, পার্থ ত্রিপুরা জুয়েল, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, , সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজীব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে. এম. ইসমাইল হোসেন, জেলা মহিলা যুবলীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরাসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার উদ্দেশে ১৯৭৫ সালের ৩নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহচর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নে পরিবীক্ষণ কমিটির এ সভা- পার্বত্য উপদেষ্টা

কাপ্তাই ৬ শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি, ২ শিক্ষার্থী হাসপাতালে

তিন গরু হারানো অসহায় পরিবারকে সহযোগিতা করলো মহালছড়ি জোন

রুমা আবাসিক বিদ্যালয়ে কারিতাসের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহালছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

সুবলং ইউনিয়নে মাঠ দিবস পালন করেছে কৃষি বিভাগ

খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড; দুইজনের যাবজ্জীবন

ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২

রাঙামাটিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন

পানি সংরক্ষণে বন কাজ করে স্পঞ্জের মতো– কর্মশালায় পার্বত্য সচিব মশিউর রহমান এনডিসি

error: Content is protected !!
%d bloggers like this: