রবিবার , ২৬ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ইউপিডিএফ পিসিপির সভাপতি অঙ্কন চাকমা; সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
মার্চ ২৬, ২০২৩ ৭:০৫ অপরাহ্ণ

খাগড়াছড়িতে ইউপিডিএফ (প্রসিত খীসা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর দুই দিনব্যাপী (২৪ ও ২৫ মার্চ) অনুষ্ঠিত ২৬তম কেন্দ্রীয় কাউন্সিলে অঙ্কন চাকমা সভাপতি এবং অমল ত্রিপুরা- সা. সম্পাদক হয়েছেন।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য প্রদানকালে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর অন্যতম সংগঠক ও গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা পার্বত্য চট্টগ্রামে শাসকগোষ্ঠীর পরিচালিত নিষ্ঠুর দমন-নিপীড়নের বিরুদ্ধে ছাত্র সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
পিসিপি’র দপ্তর সম্পাদক থুইলাপ্রু মারমা’র স্বাক্ষরে রোববার (২৬ মার্চ) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী নদীর পশ্চিম অংশে অনুষ্ঠিত সম্মেলনে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন পিসিপি’র সাবেক সভাপতি ও ইউপিডিএফ সংগঠক বিপুল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা, ইউনাইটেড ওয়ার্কাস ডেমোক্রেটিক ফ্রন্ট’র সহ-সাধারণ সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের দপ্তর সম্পাদক সাবিনা চাকমা।
এতে স্বাগত বক্তব্য রাখেন পিসিপি’র সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা।
কাউন্সিল দ্বিতীয় দিনের চতুর্থ অধিবেশনে পিসিপি নব গঠিত সভাপতি অঙ্কন চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় বিদায়ী কমিটির সভাপতি সুনয়ন চাকমা, নিউটন চাকমা, নীতি চাকমা, রিতা চাকমা ও এন্টি চাকমা নতুন কমিটি ও পিসিপি’র নেতা-কর্মীদের ওপর প্রয়োজনীয় দিক নির্দেশনা, পরামর্শ প্রদান করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে বর্ণিল আয়োজনে পার্বত্য চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাইয়ের চিৎমরমে বিজিবির মৌজা ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান

জুরাছড়িতে চোরাই কাঠ ও বন্দুক উদ্ধার

রামগড়ে চার ইটভাটায় অভিযান, জ্বালানী কাঠ জব্দ 

খালেদা জিয়া’র মৃত্যুতে রাঙামাটি জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই, উপজেলা প্রশাসনের আর্থিক সহযোগিতা প্রদান

বাঘাইছড়িতে ঈদুল আজহা উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

জনগণের ভোটে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব- ভিপি বাহাদুর

খাগড়াছড়ি পুনাকের উদ্যোগে লক্ষ্মীছড়িতে শীতবস্ত্র বিতরণ 

error: Content is protected !!
%d bloggers like this: