মঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীট উদ্ধার, আটক-৬

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ

 

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চট্টগ্রামগামী মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে দশ লাখ টাকার ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীট আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ টীম। এসময় মাইক্রোবাসের চালকসহ ছয়জনকে আটক করা হয়। সোমবার দুপুরের দিকে মাটিরাঙ্গা বাজারের ফারুক হোটেলের সামনে থেকে অবৈধ ভারতীয় ডেঙ্গু কীটসহ তাদেরকে আটক করা হয়।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাটিরাঙ্গা থানায় এক প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম জানান, এ মাটিরাঙ্গার বড়নাল থেকে নোহা মাইক্রোবাস যোগে ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীট চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজারের ফারুক হোটেলের সামনে নোহা মাইক্রোবাসটি (ঢাকা মেট্টো-চ-৫৩-৬৫৫৪) তল্লাশী করা হয়।

তল্লাশীকালে তিনটি সাদা প্লাস্টিকের বস্তায় ৩৯০০ পিস ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীট, ২৭০০টি প্লাস্টিকের বড় ড্রপার, এ্যাম্পুল ৯৮ পিস, ১৩০০টি প্লাস্টিকের ছোট ড্রপার জব্দ করা হয়। আটকৃত ডেঙ্গু পরীক্ষার কীটসহ অন্যান্য মালামালের আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা বলেও জানান পুলিশ সুপার মুক্তা ধর।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম বলেন, সম্প্রতি দেশে ডেঙ্গু রোগের ভয়াবহতার সুয়োগ নিয়ে একটি অসাধু মহল অধিক লাভের আশায় সরকারের অনুমোদন ছাড়াই চোরাই পথে ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীট নিয়ে আসচে। চোরাই পথে নিয়ে আসা এসব ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীটের কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে। এসব ডেঙ্গু কীট আদালতের মাধ্যমে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হবে জানিয়ে তিনি বলেন ল্যাব টেস্টের পরই জানা যাবে এসব কীট আসল নাকি নকল।

নাগরিক সেবা নিশ্চিত করণে চোরাকারবারিসহ যেকোন অপরাধ দমনে খাগড়াছড়ি জেলা পুলিশের গোয়েন্দা তৎপরতাসহ সকল আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, আটককৃতদের রিমান্ডে এনে এঘটনার সাথে আরো কারো সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখা হবে।

এসময় মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নের সওদাগর পাড়াার মৃত: সিরাজুল ইসলামের ছেলে মো: আনোয়ার হোসেন (২৮), ডাকবাংলা মুসলিম পাড়ার মো: আবু তাহেরের ছেলে মো: জাকির হোসেন (৩০), চেয়ারম্যান পাড়ার মো: সামছুর রহমানের ছেলে মো: মুহিম উদ্দিন (২৮), ডাকবাংলা আলাউদ্দিন মেম্বার পাড়ার শাহাবুদ্দিনের মো: জাহাঙ্গীর আলম (২৮), ডাকবাংলা আলাউদ্দিন মেম্বার পাড়ার মো: জুলকু মিয়ার ছেলে মাইন উদ্দিন (২৮) ও মাটিরাঙ্গা পৌরসভার মিস্ত্রিপাড়ার মো. রজব আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৯) নামে ছয়জনকে আটক করা হয়।

প্রেস ব্রিফিংয়ের সময় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোহাম্মদ সালেহ ও মাটিরাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শরীফ বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা অঅইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে পলাতক আসামী আটক

বিলাইছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মানিকছড়িতে এ্যাম্বুল্যান্সের চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু

রাঙামাটিতে যুবলীগ নেতা মিজান গ্রেফতার

রাঙামাটিতে দিনে দুপুরে স্বর্ণ চোর ধরা পড়লো দোকান মালিকের হাতে

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষকের জামিন বাতিলের দাবী

আওয়ামী লীগ নেতার গায়ের জোরে পাহাড় কেটে মানবশূণ্য এলাকায় রাস্তা নির্মাণ

রাজস্থলীতে টাস্কফোর্সের তামাক আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ

কাপ্তাইয়ের রাইখালীতে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

সাজেকে যৌথবাহিনীর অভিযানে ইউপিডিএফের দুই সদস্য আটক 

error: Content is protected !!
%d bloggers like this: