শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলার জাতীয় পার্টির কাউন্সিল শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কাউন্সিল উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি কাউখালী উপজেলা শাখার সভাপতি বিমল চন্দ্র চাকমা।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি রাঙামাটি জেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রশীদ মাতব্বর।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা, জাতীয় পার্টি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুশান্ত দেওয়ান ( বাবুরাম), জেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি সুফিয়া কামাল ঝিমি,জেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি সাইফুল ইসলাম লিটন,জেলা জাতীয় পার্টি যুগ্ম আহবায়ক মীর্জা মাসুদ রানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা যুব পার্টি সদস্য সচিব মোঃ ফিরোজ তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় পার্টি কাউখালী উপজেলা শাখার আহবায়ক মোঃ আব্দুর রহমান ( ফাহিম)।

এ সময় কাউন্সিলে বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেলা শাখার সহ-সভাপতি জোতিবিকাশ চাকমা,জাতীয় পার্টি জেলা শাখার যুগ্ম -সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, জাতীয় পার্টি নেতা আবদুল মালেক সওদাগর, জাতীয় পার্টি কাউখালী উপজেলা শাখার সদস্য সচিব মোঃ জালাল আহম্মদ, জাতীয় পার্টি উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হাশেম ভুইয়া,সেচ্ছাসেবক পার্টি কাউখালী উপজেলা শাখার আহবায়ক মোঃ হেলাল উদ্দিন, জাতীয় যুব সমাজ কাউখালী উপজেলা শাখার আহবায়ক মোঃ সাইফুল ইসলাম স্বাধীন, মহিলা জাতীয় পার্টি কাউখালী উপজেলা শাখার আহবায়ক শিরীণ আক্তার, জাতীয় পার্টি উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মোঃ নুরনবী,জাতীয় পার্টি উপজেলা শাখার সহ সভাপতি শান্তিময় চাকমা, জাতীয় পার্টি উপজেলা শাখার সহ সভাপতি মোঃ নুরু মিয়া সহ ওয়ার্ড ইউনিয়ন জাতীয় পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে কাউন্সিলে ৮১ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদি জাতীয় পার্টি কাউখালী উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে মোঃ আব্দুর রহমান ( ফাহিম), সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জালাল আহম্মদ কে ঘোষণা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের ক্যাম্পিং উদ্বোধন

ফুল বিষুতে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ফুল ভাসালো তনচংগ্যা সম্প্রদায়

কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ শিক্ষার্থি বিন্তির নৃত্যে জাতীয় পুরস্কার অর্জন

দেশের সংবিধান সঠিকভাবে সংস্কার না হওয়া পর্যন্ত সঠিক নির্বাচন হবে না-কাজল তালুকদার

নির্মাণ ত্রুটি ও গাফিলতির অভিযোগ / খাগড়াছড়িতে বিদ্যালয়ের গেইট ভেঙ্গে শিশু শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ি কেন্দ্রীয় মসজিদ পরিচালনার দায়িত্বে অতিরিক্ত জেলা প্রশাসক

কাপ্তাই-বিলাইছড়ি সদর পর্যন্ত ৪০ কিঃ মিঃ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শনিবার

দীঘিনালায় জাতীয় বীমা দিবস উদযাপন

স্বামী উদ্দীপন ত্রিপুরাকে অভিযুক্ত করে এশা ত্রিপুরা হত্যা মামলার অভিযোগপত্র আদালতে পেশ

আঞ্চলিক পরিষদে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার

error: Content is protected !!
%d bloggers like this: