মঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ধনপাতা বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি
অক্টোবর ৩১, ২০২৩ ৩:৩৩ অপরাহ্ণ

বনভান্তের প্রথম ধ্যান সাধনা স্থান রাঙামাটি সদর উপজেলাধীন জীবতলী ইউনিয়নের ধনপাতা বন বিহারে ১৯ তম শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার অনুষ্ঠানের প্রথম পর্বে ধনপাতা বন বিহারে মাঠে ফিতা কেটে বেইন ঘরের উদ্বোধন করেন মেরুল বাড্ডা আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাস্থবির।

মঙ্গলবারে(৩১ অক্টোবর) অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ২৪ ঘন্টায় চরকায় তুলা কেটে সুতা তৈরি করে কোমর তাঁতের মাধ্যমে তৈরি চীবরটি ধনপাতা বন বিহারে অধ্যক্ষ প্রজ্ঞাবোধি মহাস্থবিরের হাতে কঠিন চীবরটি হস্তান্তর করেন ধনপাতা বন বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপায়ন চাকমা।

এর পরে সংঘদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দানসহ নানা দানের আয়োজন করা হয়।

এসময় কঠিন চীবর দান অনুষ্ঠানে ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মেরুল বাড্ডা আর্ন্তজাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মমিত্র মহাস্থবির, নোয়াখালী সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি জিনানন্দ মহাস্থবির, রাঙামাটি রাজ বন বিহারে বশিষ্ট মহাস্থবির, দীঘিনালা বন বিহারের উপাধ্যক্ষ শুভবর্ধন মহাস্থবির, দীঘিনালা ধুতাঙ্গ টিলা বন বিহারে উপাধ্যক্ষ দেবধাম্মা মহাস্থবির, ধনপাতা বন বিহারে অধ্যক্ষ প্রজ্ঞাবোধি মহাস্থবি।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাঙামাটি জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা,  বিএনপি কেন্দ্রীয় সহ ধরবম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের সহধর্মিণী  মৈত্রী চাকমা, শিক্ষাবিদ অঞ্জুলিখা খীসা, রাঙামাটি সদর মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, ধনপাতা বন বিহার পরিচালনা কমিটির সভাপতি হেডম্যান রুপায়ন চাকমা, হেডম্যান সুজিত দেওয়ান প্রমুখ।

দুদিন ব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে শত শত বৌদ্ধ পূণার্থীর সমাগম ঘটেছে।

বৌদ্ধ ভিক্ষুরা তিন মাস বর্ষাবাসের শেষ দিনে প্রবারণা পূর্ণিমা পালনের পর দিন থেকে দীর্ঘ এক মাস ধরে বিভিন্ন বৌদ্ধ বিহারে মাস ব্যাপী ধারাবাহিকভাবে চলে এই কঠিন চীবর দান উৎসব।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: