শনিবার , ৪ নভেম্বর ২০২৩ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে বাসের ধাক্কায় ২ অটো যাত্রী নিহত; আহত ৪

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ৪, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ

রাঙামাটি শহরের ভেদভেদি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ২ জন অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অটো চালকসহ আরো ৪ জন। নিহত দুজনই নারী।

শনিবার দুপুর ২টার দিকে এঘটনা ঘটেছে। নিহতরা হলেন-পরি চাকমা (৪০ ) ও গরি মালা চাকমা (৪২)।

আহত তিন জনের নাম পাওয়া গেছে। এরা হলেন-সিএনজি চালক পিন্টু চাকমা (৩৪) রিপন চাকমা (৩৬), রিকন চাকমা(৩৭)।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসটি সাপছড়ির শালবন সংলগ্ন যৌথ খামার এলাকা থেকে রাঙামাটি উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজিটিকে রাঙামাটি শহরের ভেদভেদি আনসার ক্যাম্প এলাকায় পৌছলে পিছন দিক থেকে জোরে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলেই সিএনজিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই ২ নারীর মৃত্যু বরণ করে। চালকসহ সিএনজিতে মোট-৬জন লোক ছিল।

তার মধ্যে সিএনজি চালক পিন্টু চাকমাসহ ৪জন গুরুতর আহত অবস্থায় রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২জনের অবস্থা আশংকাজনক।

এদিকে দুর্ঘটনার সাথে সাথে বাসের চালক মোঃ আবছার ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। এঘটনায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম ও কোতয়ালী থানার ওসি আরিফুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ পর্যন্ত সিএনজি’র ২জন যাত্রী মারা যাওয়ার খবর পেয়েছি।

বাকি ৪জন যাত্রী আহত অবস্থায় হাসপাতলে ভর্তি আছে। সিএনটি সম্পূর্ণ পুড়ে গেছে। তাও উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সমতলের মত পাহাড়েও ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে-এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম

নানান আয়োজনে লংগদু উপজেলা প্রশাসনের নববর্ষ বরণ

রাঙামাটি মেডিকেল কলেজে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ পালন

কক্সবাজারে যুবদল কর্মীকে অপহরণের পর গুলি করে হত্যা

চন্দনাইশে শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন’র আয়োজনে শীত বস্ত্র বিতরণ

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলো রেড ক্রিসেন্ট

রাজস্থলীতে মাঠ দিবস পালিত

রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘাতে ক্ষয়-ক্ষতির পরিমান ১০কোটি টাকার অধিক

দীঘিনালায় সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ 

কাপ্তাইয়ে পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী এ্যাড. মোখতার আহমেদ 

error: Content is protected !!
%d bloggers like this: