শনিবার , ৮ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে হেলথ্ কেয়ার হাসপাতালের মাসিক পরামর্শ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জুন ৮, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি শহরের অন্যতম বেসরকারি হাসপাতাল ‘হেলথ্ কেয়ার’-এর মাসিক পরামর্শ সভা শনিবার দিনব্যাপি হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চন্দন কুমার দে’র সভাপতিত্বে ও পরিচালক (প্রশাসন) এড. মো. জসিম উদ্দিন মজুমদার’র সঞ্চালনায় সম্পন্ন সভায় উপস্থিত শেয়ার হোল্ডাররা স্বাধীনভাবে নিজেদের পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।

হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানান, বর্তমানে খাগড়াছড়ি শহরে অনেকগুলো বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল গড়ে উঠেছে। অদূর ভবিষ্যতে আরো হবে। জেলাশহরে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল হবার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই একটা প্রতিযোগিতামূলক সেবা ও ব্যবসাকে মাথায় রেখেই এগোতে হবে।

সভায় হেলথ্ কেয়ারের পরিচালক ইসমাইল হোসেন সবুজ, আব্দুর রহমান ও ব্যবস্থাপক আব্দুল মান্নান জাহাঙ্গীর হাসপাতালের সক্ষমতা- সেবার সামর্থ্য- ব্যবস্থাপনা এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

এসময় সাধারণ শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি প্রদীপ চৌধুরী, পরিবহন নেতা রোকন উদ্দিন চৌধুরী, স্বপন ভট্টাচারিয়া, সুজন তালকদার, সুবর্ণা দত্ত, জিসান সেন, হাসপাতালের স্টাফ বনিতা ত্রিপুরা প্রমূখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বিগত ২০২৩ সালের শুরুতে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার বিভিন্ন শ্রেণী- পেশার প্রায় দুই’শ মানুষের সম্মিলিত বিনিয়োগে শহরের কলেজ রোডস্থ নারিকেল বাগান এলাকায় ছয়তলা ভবনে ৫০ শয্যার বেসরকারি এই হাসপাতাল যাত্রা শুরু করে। বর্তমানে এই হাসপাতালে পৌণে এক’শ চিকিৎসক-কর্মকর্তা-নার্স- কর্মচারি ২৪ ঘন্টা সেবা প্রদান করে চলেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

কাউখালীতে মারমা তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামী ফাহিম গ্রেপ্তার

নিখোঁজ মোস্তফার সন্ধানে দীঘিনালায় মানববন্ধন 

অবশেষে ছাত্রদের আন্দোলনের মুখে বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার দুপুর ১ টায় অধ্যক্ষ এর পদ হতে পদত্যাগ করেছেন।

অবশেষে ছাত্রদের আন্দোলনের মুখে বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার দুপুর ১ টায় অধ্যক্ষ এর পদ হতে পদত্যাগ করেছেন।

‘আ’লীগ সরকার শান্তি ও উন্নয়নের সরকার’

কাউখালীতে ইপসার শিক্ষা বৃত্তি ও স্বাস্থ্য পরিদর্শকদের মাঝে ডিজিটাল উপকরণ হস্তান্তর 

লিলি পাংখোয়ার জন্য কাপ্তাই ইউএনও’র ভালোবাসা

মাদকদব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে ৭ বিজিবি’র সভা

খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান / জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবী

কাপ্তাইয়ে সংবর্ধিত হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম

error: Content is protected !!
%d bloggers like this: