মঙ্গলবার , ৬ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে নবনন্দন সঙ্গীতালয়ের আত্মপ্রকাশ, শুদ্ধ সুর ও সংস্কৃতি চর্চার অঙ্গীকার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ৬, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

‘শুদ্ধ সঙ্গীতের অঙ্গীকার, সংস্কৃতির আলোকবতিতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটিতে আত্মপ্রকাশ করল নতুন সাংস্কৃতিক সংগঠন ‘নবনন্দন সঙ্গীতালয়’।

মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এতে সভাপতিত্ব করেন নবনন্দন সঙ্গীতালয়ের সভাপতি, বিশিষ্ট শিক্ষক অনির্বাণ বড়ুয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। বিশেষ অতিথি ছিলেন খ্যাতিমান সুরকার, গীতিকার ও সঙ্গীতশিল্পী রঞ্জিত দেওয়ান এবং রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মান্নান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মিলন ধর।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, পার্বত্য চট্টগ্রামের ১৩টি ভাষাভাষী ১৪টি জনগোষ্ঠীর রয়েছে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংস্কৃতি। নবনন্দন সঙ্গীতালয়ের প্রতি আমাদের প্রত্যাশা—শুধু শুদ্ধ সংগীত চর্চায় নয়, বরং এই অঞ্চলীয় সংস্কৃতি সংরক্ষণ ও প্রসারে কার্যকর ভূমিকা রাখবে।

আলোচনা পর্ব শেষে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের পর্দা নামে।

নবনন্দন সঙ্গীতালয় তার শুদ্ধ সুর, শিল্পের সাধনা ও সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে রাঙামাটির সংস্কৃতি অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার ঘটাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওয়াগ্গা মুরালি পাড়ার পিতৃ মাতৃহীন চশিংমং মারমা পেলেন জিপিএ-৫

খাগড়াছড়িতে পরাজিত প্রার্থীর বিরুদ্ধে বিজয়ী প্রার্থীর সাংবাদিক সম্মেলন

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড- নিখিল কুমার চাকমা

হাতি মানুষের বন্ধু্ত্বপূর্ণ অবস্থান তৈরী করতে হবে-বনমন্ত্রী

জিয়া ইন্টার ইউনিভার্সিটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সোনারগাঁও ইউনিভার্সিটি

চন্দ্রঘোনা পুলিশের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

নানিয়ারচরের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার মোঃ কোফিল উদ্দিন 

কাপ্তাইয়ে মারমা ভাষায় চলচ্চিত্র ‘গিরিকন্যা’ প্রদর্শন

error: Content is protected !!
%d bloggers like this: