মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে যুব ও যুব নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্থলি, রাঙামাটি
নভেম্বর ১১, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”— এই স্লোগানকে সামনে রেখে রাজস্থলী উপজেলায় শুরু হয়েছে যুব ও যুব নারীদের দক্ষতা উন্নয়নমূলক অপ্রাতিষ্ঠানিক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ও সচেতনমূলক কোর্স অনুষ্ঠিত হয়।

আজ (১১ নভেম্বর) ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত চলমান এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, ছাগলখাইয়া পাড়া কেন্দ্রে। প্রশিক্ষণের মূল বিষয় ছিল বসতবাড়িতে সবজি চাষ ও নার্সারি বিষয়ক কার্যক্রম।কর্মসূচির আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর, যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজস্থলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক উসামং মারমা, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখর চৌধুরী, প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উনুসিং মারমা, তাপস পাল ও কাজল দে। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রশিক্ষণার্থী যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে সহকারী পরিচালক উসামং মারমা বলেন — “দেশের উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা অপরিসীম। কৃষি, সবজি চাষ ও নার্সারি কার্যক্রমের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা গেলে যুব সমাজ হবে স্বাবলম্বী এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।”

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা বলেন — “বর্তমান সরকার বেকারত্ব দূরীকরণে যুব ও যুব নারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের আত্মনির্ভরশীল করে তুলবে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেদের বসতবাড়িতে সবজি ও নার্সারি চাষের বাস্তব ধারণা পাচ্ছেন, যা ভবিষ্যতে তাদের আয়ের উৎস হিসেবে কাজ করবে।এভাবে উপজেলা পর্যায়ে চলমান যুব উন্নয়ন অধিদপ্তরের এসব উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বৃহত্তর রাঙামাটি সমিতির (চট্টগ্রাম) পূর্ণাঙ্গ কমিটি গঠন

উপবৃত্তি বাস্তবায়ন নিয়ে কাপ্তাইয়ে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

ছাত্রলীগের সন্ত্রাসের শাস্তির দাবিতে কাচালং কলেজ ছাত্রদলের স্মারকলিপি

কাপ্তাইয়ে পুজা মন্ডপ পরিদর্শনে দীপংকর তালুকদার এমপি

ঈদগাঁওয়ে জলাবদ্ধতা নিরসনে টেকসই পরিকল্পনা হাতে নিলো ইউএনও

দুদিনের সফরে প্রধানমন্ত্রী দিল্লি যাচ্ছেন শুক্রবার

কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজের ছাত্র পৃথ্বীরাজের আবারও জাতীয় পুরস্কার লাভ

মহা ষষ্ঠীতে চন্দ্রঘোনা মিশন এলাকায় মঙ্গল শোভাযাত্রা 

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায় 

এই নির্বাচন গণতন্ত্র, অসাম্প্রদায়িক শক্তি ও চেতনার বিজয় হয়েছে- এমপি দীপংকর তালুকদার

error: Content is protected !!
%d bloggers like this: