শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

এসএসএফ সুবিধা পাবেন খালেদা জিয়া অন্য সদস্যদের নয়, পরিবেশ উপদেষ্টার বক্তব্যের উদ্বেগ প্রকাশ শাহজাহান চৌধুরীর

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
ডিসেম্বর ৬, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ

 

এসএসএফ সুবিধা পাবেন শুধুমাত্র খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের এমন বক্তব্যে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া সহ উদ্বেগ প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া টেকনাফ আসনের বিএনপির ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী।

শনিবার (৬ ডিসেম্বর) উখিয়া উপজেলার কোট বাজার স্টেশনে বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শন কালে জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী সাংবাদিকদের বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং কালে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেই শুধু স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ভিভিআইপি প্রটোকলের নিরাপত্তা সুবিধা দেওয়া হয়েছে; পরিবারের অন্য সদস্যের জন্য নয়, এমন বক্তব্য জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিয়ে পুরো জাতি উদ্বিগ্ন হয়ে পড়েছে।

কক্সবাজার ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, শেখ মুজিবুর রহমানের পুরো পরিবার সহ নাতি নাতনীকে পর্যন্ত এসএসএফ সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু জিয়া পরিবারের বেলায় কেবল অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এসএসএফ সুবিধা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদেরকে এ সুবিধার আওতার বাইরে রাখা হচ্ছে এটি জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে।

কক্সবাজার জেলা বিএনপি এই নেতা চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, ১৯৮৩ সালে ফিলিপাইনের বিরোধী দলীয় নেতা সাবেক সিনেটর নিনয় অ্যাকুইনোকে বিমানবন্দর হত্যা করা হয়েছিল। তিনি দীর্ঘ সময় বিদেশে নির্বাসন থাকার পর দেশে ফেরার পথে এ হত্যাকাণ্ডের শিকার হন আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ বছর লন্ডন অবস্থান করছে। দেশে আসার ঠিক মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া জিয়া পরিবারের অন্যান্য সদস্যরা এস এস এফ সুবিধা পাবেনা পরিবেশ উপদেষ্টার এমন বক্তব্যে জিয়া পরিবারকে ভাবিয়ে তুলেছে।

তিনি দেশের এই মোমেন্ডে জিয়া পরিবারের সদস্যদের নিরাপত্তায় এসএসএফ দেওয়ার দাবি জানান। এদিকে, বেগম জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার পর থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকার নিরাপত্তায় নিয়োজিত আছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা। এর আগে ২ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা দেয়া শুরু করে। অন্তর্বর্তী সরকার জানায়, বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বরমা বাইনজুরি দরবারে আল্লামা নাদেরুজ্জামান খান (রহ.)-এর ৩৭তম বার্ষিক ওরশ সম্পন্ন

অগ্নি দুর্ঘটনা এড়াতে বাজার মনিটরিং জেলা প্রশাসনের

বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে কৃষকদের স্বপ্ন বুনন

চন্দনাইশে বরমা শ্রী শ্রী শ্মশান কালীবাড়ি কমিটির উদ্যোগে শারদীয় শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ

বাঙ্গালহালিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত 

রাঙামাটি শহর বিদ্যুৎবিহীন ৫ ঘন্টা

খাগড়াছড়িতে শিক্ষকের নির্যাতনে এতিমখানার শিশু মৃত্যু

খাগড়াছড়ির বর্মাছড়িতে অপারেশন উত্তরণে নিরাপত্তা বাহিনীর কাজে বাঁধা

রাঙামাটিতে নির্মাণ করা হচ্ছে বিপজ্জনক পানির ট্যাঙ্ক

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর

error: Content is protected !!
%d bloggers like this: