মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঢাকায় পিসিসিপির বি‌শিষ্টজন সংবর্ধনা ও বিজয় দিবস উদযাপন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিসেম্বর ২৩, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ

পার্বত‌্য চট্টগ্রাম ছাত্র প‌রিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে বি‌শিষ্টজন সংবর্ধনা, ‌পি‌সি‌সি‌পি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২৩ই ডিসেম্বর বিকেলে প্রেসক্লাবের বিপরীতে ধান‌সি‌ড়ি রেস্ট‌ুরেন্ট হল রুমে এটি অনুষ্ঠিত হয়।

পি‌সি‌সি‌পি ঢাকা মহানগ‌র শাখার সভাপ‌তি রাসেল মাহমুদের সভাপ‌তিত্বে ও সাধারন সম্পাদক রিয়াজুর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হিসেবে ছিলেন সহকারী অ‌্যাট‌র্নি জেনারেল অ্যাডভোকেট আলম খান, প্রধান বক্তা হিসেবে ছিলেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম, বিশেষ অ‌তি‌থি ও সংব‌র্ধিত অ‌তি‌থি হিসেবে ছিলেন, সংগঠন‌টির প্রতিষ্ঠাতা সভাপ‌তি ও ঢাকা ১০ আসনের সংসদীয় পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজি সা‌কিব, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সি: সহ-সভাপতি আল আমিন ‌।

এসময় প্রধান অ‌তি‌থি অ্যাড আলম খান বলেন, পার্বত‌্য চট্টগ্রাম কখনো উপজাতীয় অঞ্চল ছিলো না। বরং বাঙা‌লিরা সর্বদা মান‌বিক দয়ালু যে পাহাড়ে শান্ত ও সংঘাত ছাড়া মিলে মি‌শে বস বাস ক‌রে আস‌ছে।

তি‌নি আরো বলেন, পার্বত‌্য চট্টগ্রামের মেজোরিটি পার্সেন্ট জনসংখ‌্যা বাঙা‌লিদের রেখে সরকারের চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত আমরা মেনে নিবো না।

প্রধান বক্তার বক্তব্যে পিসিসিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবীব আজম বলেন, বাঙা‌লিদের সরকার সর্বদিক দিয়ে ইচ্চাকৃতভাবে পি‌ছিয়ে রেখেছেন। আজ উপজাতিদের এককভাবে কোটা সু‌বিধা দিয়ে, আমরা চাক‌রি থেকে শুরু করে সর্বক্ষেত্রে মেধা ও কোটা প্রথার জন‌্য ব‌ঞ্চিত হ‌চ্ছি। কোটায় পড়াশুনা করে তারা চাক‌রিতেও কোটা পেয়ে সর্বত্র তারা সুযোগ সু‌বিধা লুটে নিচ্ছে।

 

এসময় সভাপ‌তির বক্তব্যে রাসেল মাহমুদ বলেন, আজ আম‌রা মহান বিজ‌য়ের মা‌সে বিজয় দিবস উদযাপন কর‌তে আস‌ছি কিন্তু দু‌ঃ‌খের বিষয় হলো পার্বত‌্য চট্টগ্রামে এখ‌নো সে বিজ‌য়ের আমেজ আসে নি।কারণ এখ‌নো প‌ার্বত‌্য চট্টগ্রা‌মে অ‌স্ত্রের ঝনঝনা‌নি, হত‌্যা, চাঁদাবাজি, ঘুম হয়ে আসছে। এন‌জিও বি‌দে‌শিদের চক্রান্ত তো আছেই ।আমাদের স্বাধীন ও বিজ‌য়ের উৎফল্লতা দি‌তে হ‌লে সরকার‌কে পাহা‌ড়ের অ‌বৈধ অস্ত্র উদ্ধ‌ার সহ যৌথবাহী‌নি প্রেরন অথবা যৌথ বাহিনীর মাধ‌্যমে আগে পাহা‌ড়ের নিরাপত্তা নি‌শ্চিত কর‌তে হ‌বে।

অতপর সংগঠ‌নের নেতৃবৃন্দ কেকে কেটে প্রতিষ্ঠাবা‌র্ষিকী উদযাপন ক‌রে।‌ এসময় পি‌সি‌সি‌পি ঢাকা মহানগর শাখার সিঃসহ-সভাপ‌তি মিজান উদ্দিন, অর্থ সম্পাদক মো মু‌হিবুল্লাহ পার‌বেজ, দপ্তর সম্পাদক নজরুল, প্রচার সম্পাদক মে‌হে‌দি হাসান জা‌কির সহ বি‌ভিন্ন স্ত‌রের নেতৃবৃন্দ ও সংব‌র্ধিত অতিথি বৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবী ইউপিডএফের

প্রধানমন্ত্রী নৃ-গোষ্ঠীদের নিজস্ব ভাষা শিক্ষা প্রচলন করেছেন – বীর বাহাদুর

বর্ণাঢ্য আয়োজনে মহালছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

উপজেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলনে দাবি / পানছড়ির আবু তাহের শিবির কর্মী ছিলো !

জেলা সদরসহ কাউখালীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে ডিসি ও এসপি

বিএনপি নেতা সেলিম উদ্দিন বাহারীর পুজা মন্ডপ পরিদর্শন ও উপহার প্রদান

আগামীকাল সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করলো জেলা প্রশাসন

কাপ্তাইয়ে দলীয় পদ ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে বিএনপি সদস্য বহিষ্কার

টিএসএফের তিন দশক পূর্তিতে খাগড়াছড়িতে নানা অনুষ্ঠান

দশমাস পর পর্যটকে মূখরিত বান্দরবান

error: Content is protected !!
%d bloggers like this: