বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জারি গানে বিভাগীয় পর্যায়ে প্রথম কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ১৫, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ

জাতীয়  শিক্ষা সপ্তাহ ২০২৬ এ জারি গানে ক বিভাগে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর নাজিফা জাহান ও তাঁর দল। এ দলের অন্যান্য সদস্যরা হলেন, আদৃতা দে, আদৃতা দাশ, আরধ্য ত্রিপুরা, অদ্বিতীয়া মারমা এবং জ উইন।

এছাড়া জারি গানে খ বিভাগে নিং নিং ফ্রু চৌধুরী ও তাঁর দল এবং গ বিভাগে স্বর্নালী বড়ুয়া ও তাঁর দল বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। বাংলা রচনা বিষয়ে একই প্রতিষ্ঠানের ৮ম শ্রেণীর শিক্ষার্থী অভিজ্ঞ চাকমা ক বিভাগে  দ্বিতীয় স্থান অধিকার করেছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম কলেজ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলার প্রতিযোগীরা অংশ নেন।

নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক তামান্না ইসলাম জানান, আজ চট্টগ্রাম কলেজ এ জাতীয় শিক্ষা সপ্তাহের বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

এদিকে বিভাগীয় পর্যায়ে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর এই সাফল্যে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ, উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ২ মোবাইল দোকানে ভয়াবহ চুরি

রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি মোখতার সম্পাদক রাজীব

এবার ৯ জুয়াড়িকে গ্রেফতার করলো কোতয়ালী পুলিশ 

লোগাং সফরের মধ্য দিয়ে পাহাড়ে শান্তির বীজ বপন করেছিলেন শেখ হাসিনা- অপু

রাঙামাটির চম্পক নগর যুব ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার সমগ্রী বিতরণ

খাগড়াছড়িতে মহিলা দলের দুই উপজেলা ও এক পৌরসভার কমিটি হস্তান্তর

জনপ্রতিনিধিদের হুমকির প্রতিবাদে ও বিপুলদের খুনিদের গ্রেফতারের দাবিতে পানছড়িতে বিক্ষোভ

কক্সবাজারের ঝিলংজায় জামায়াতের নির্বাচনী কেন্দ্র কমিটি গঠিত

কাপ্তাইয়ে পৃথক দুই অগ্নিকান্ডে চার লাখ টাকার ক্ষতি  

কাচালং দাখিল মাদ্রাসায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: