রবিবার , ২৯ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চন্দনাইশ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ধর্মীয় ভাবগাম্ভীর্য, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী, সাধু মহারাজ, ভক্তবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সম্মেলনটি পরিণত হয় এক মিলনমেলায়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত, পবিত্র গীতাপাঠ পরবর্তী সময়ে মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লোকনাথ -রামঠাকুর সেবাশ্রম এর অধ্যক্ষ শ্রীশ্রী অজপানন্দ ব্রহ্মচারী মহারাজ। উদ্বোধনী পর্ব শেষে চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী রুপক কান্তি ঘোষ স্বাগত বক্তব্য প্রদান করেন।

তিনি তাঁর বক্তব্যে সংগঠনের বিগত সময়ের কার্যক্রম, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উদ্যোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরেন। শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি শ্রী সুজন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি শ্রী বাবুল ঘোষ বাবুন, সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক ও শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক শ্রী উজ্জ্বল বরণ বিশ্বাস, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, চন্দনাইশ উপজেলার সভাপতি এডভোকেট অঞ্জন প্রসাদ, এবং সাধারণ সম্পাদক শ্রী রাজু দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি, চন্দনাইশ উপজেলা সংসদ এর সভাপতি শ্রী রনজিত দেব, এবং সাধারণ সম্পাদক শ্রী দেবাশীষ ধর, চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে বক্তব্য রাখেন যথাক্রমে প্রদীপ কান্তি চৌধুরী, উৎপল চৌধুরী, সুজন চৌধুরী, মিটন দাশগুপ্ত, রাজীব দে, পলাশ দেব, মৃদুল দাশ, কাঞ্চন দে, নিধান ধর, সুমন নাথ, টিপু মহাজন, সুব্রত নাথ, প্রদীপ দাশ, টিপু মল্লিক, সানি দাশ, জুয়েল নাথ, অভিজিৎ নন্দী প্রমুখ৷

সম্মেলনে সংগঠনের গত কার্যক্রম পর্যালোচনা, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা তাঁদের মতামত তুলে ধরেন এবং সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার জন্য গঠনমূলক প্রস্তাবনা প্রদান করেন। বক্তারা সর্বসম্মতিক্রমে ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। তারা আরও বলেন, জন্মাষ্টমীর মূল শিক্ষা—অসত্যের বিরুদ্ধে সত্যের বিজয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতিষ্ঠা—এই চেতনা ধারণ করেই সমাজকে এগিয়ে নিতে হবে। সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত কাউন্সিলর এবং সকলের সর্বসম্মতিক্রমে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ২য় বারের মত শ্রী সুজন মজুমদারকে সভাপতি এবং শ্রী রুপক কান্তি ঘোষকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধর্মীয় প্রার্থনা, ভক্তিমূলক সংগীত পরিবেশন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে প্রথাগত নেতাদের দক্ষতা উন্নয়নে বিষয় ভিত্তিক কর্মশালা

শোক দিবসে  কাপ্তাইয়ে বিজিবির  ফ্রি মেডিকেল ক্যাম্প; খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ 

রাঙামাটিতে নতুন এসপির যোগদান

রামগড়ে সংস্কারের দাবিতে কর্দমাক্ত সড়কে মানববন্ধন ও ধানের চারা রোপণ 

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে যা বললেন চট্টগ্রাম–১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী

সেনা জোনের উদ্যোগে বাঘাইহাট বাজার বয়কট প্রত্যাহার

জুরাছড়িতে যক্ষা নিয়ন্ত্রণ ওরিয়েন্টেশন সভা

কাপ্তাইয়ে জনপ্রতিনিধিদের নিয়ে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক ২ দিনব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত 

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের ওপর ফের হামলা, আহত ৪

error: Content is protected !!
%d bloggers like this: