শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
এপ্রিল ২৫, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের রাবার ড্যামের আওতাধীন জিয়া খাল পুন: খনন কাজের উদ্বোধন করলেন কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় এই কমসূর্চির উদ্বোধন করেন তিনি। এসময় জিয়া খাল পুন: খননের কাজে কোদাল হাতে নামেন এমপি কাজল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জিয়া খালের পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এতে পানি।সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা।

কৃষি সেচ, পরিবেশের ভারসাম্য রক্ষাসহ সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় চলবে এই কর্মসূচি। গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্যে ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে সময় সারা দেশে ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করেন তিনি।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, জালালাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি, ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম, সাবেক মেম্বার মোজাম্মেল হকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকের মাচালংয়ে নারী পর্যটককে অপহরণচেষ্টা, সেনা তৎপরতায় উদ্ধার 

মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন

রামুতে হাতির আক্রমণে প্রাণ গেল দেড় বছরের শিশুর

পিংকির চিকিৎসা সহায়তায় রাঙামাটিতে ‘লাইফ ফর কনসার্ট’

বিলাইছড়ি উপজেলায় প্রশাসন কর্তৃক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদির স্মরণে দোয়া মাহফিল

বিদ্যুৎস্পৃষ্টে মানিকছড়িতে যুবকের মৃত্যু

খাগড়াছড়িতে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণে প্রধান উপদেষ্টা এবং সরকারের নীতি সহাবস্থানের পক্ষে

লংগদুতে রাস্তায় মিললো রক্তাক্ত মৃতদেহ 

ছাতক শাহজালাল মাদ্রাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন

error: Content is protected !!
%d bloggers like this: