বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে আশিকার উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৩, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকার উদ্যোগে ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সমন্বিত মা ও শিশু সহায়তা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মসূচি’-এর উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম। এসময় তিনি বলেন, সরকারের মুল লক্ষ্য হলো জনগণের দোয়ারে দোয়ারে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া। আর বেসরকারি উন্নয়ন সংস্থা গুলো যেন সরকারের সাথে সমন্বয় করে তাদের সেবা গুলো প্রান্তিক জনগণের মাঝে পৌঁছে দিতে পারে সেই জন্য সমন্বিত ভাবে কাজ করতে হবে।

আশিকার প্রকল্প সমন্বয়কারী সুব্রত খীসা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন আশিকার কাপ্তাই উপজেলা প্রকল্প সমন্বয়কারী মায়া চাকমা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা,  সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই স্বাস্থ্য বিভাগের সিনিয়র নার্সিং সুপারভাইজার প্রমিলা বিশ্বাস এবং বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি হ্যাপি দেওয়ান।

প্রোগামে অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পাড়িয়াল, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক স্বাস্থ্য সেবা প্রকল্পের কাপ্তাই উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মৃদুল চৌধুরী,   ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত,   ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার এবং চন্দ্রঘোনা খ্রীস্টান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান ও সাংবাদিক সহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মা ও শিশুর সহায়তা, তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিতকরণ এবং দুর্যোগের ঝুঁকি কমাতে প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নতুন জাত বেগুন চাষে সফলতা পেয়েছে খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র

রাঙামাাটিতে বনরুপা উত্তর ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কম্বল বিতরণ

কাপ্তাইয়ে আরো ১১ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর

বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন রাঙামাটির শিক্ষা ক্যাডাররা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

কাপ্তাই-আসামবস্তী সড়কে হাতির উপদ্রব: বন বিভাগের সতর্কতা জারি

নানিয়ারচরে এম এন লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত

সেরা ১৬ ফ্রিল্যান্সার পেলেন ল্যাপটপ

রাঙামাটিতে ৩ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার

রামগড়ের দুর্গম পাহাড়ে বিজিবির মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: