শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৪, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ও সাজেক এলাকায় পৃথক ঘটনায় পানিতে ডুবে অনুশকা চাকমা (৫) ও কান্দারা চাকমা (১২) নামে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার, ১৪ আগষ্ট) দুপুরে খেদারমারা এলাকায় খেলাধুলার একপর্যায়ে পানিতে পড়ে যায় পাঁচ বছর বয়সী শিশু অনুশকা চাকমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

অন্যদিকে, পর্যটনকেন্দ্র সাজেক এলাকায় পানিতে ডুবে মারা যায় ১২ বছর বয়সী শিক্ষার্থী কান্দারা চাকমা। পানিতে তলিয়ে যাওয়ার পর স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পৃথক সময়ে ঘটে যাওয়া পরপর দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকা ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জলাশয়, ছড়া ও অন্যান্য পানির উৎসের আশপাশে শিশুদের চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান তাৎক্ষণিকভাবে শোকসন্তপ্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং ডের বর্ণাঢ্য আয়োজন

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ধানের শীষকে বিজয়ী করতে হবে–অ্যাডভোকেট মামুন

রামুতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

কাপ্তাইয়ের বিশিষ্ট সমাজসেবক সাবেক জেলা পরিষদের সদস্য  প্রকৌশলী রুবায়েত আক্তার আর নেই

বাঘাইছড়িতে পরিক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৩ শিক্ষক আটক

রামগড়ে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

‘মানিকছড়ি ডিসি পার্কের’ অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন

মুন্সি আবদুর রউফের শাহাদাৎ বার্ষিকীতে নানিয়ারচরে নানান আয়োজন 

রাঙামাটিতে নানা আয়োজন ও ধর্মীয় প্রার্থনায় বৌদ্ধ পূর্ণিমা উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: