শনিবার , ২০ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পানছড়িতে হয়রানির অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন

প্রতিবেদক
প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি
আগস্ট ২০, ২০২২ ৩:০৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির পানছড়িতে এক ব্যক্তির বিরুদ্ধে ভূমি জবর দখল, মিথ্যা মামলা দায়ের, হুমকি ও হয়রানির অভিযোগ এনে মানববন্ধন করেছে পানছড়ি বাজার ব্যবসায়ীরা।
শনিবার সকালে পানছড়ি বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন,‘ পার্বত্য জেলা পরিষদের আওতাধীন বাজার ফান্ডের মাধ্যমে প্লট নিয়ে আমরা ব্যবসা করছি। এ জন্য সরকারকে নিয়মিত রাজস্ব করও প্রদান করছি। কিন্ত পানছড়ির ‘চিহ্নিত ভূমিদুস্য, মামলাবাজ’ আব্দুল করিম এসব প্লট নিজের জায়গা দাবি করে আসছে।

বিভিন্ন সময় বাজারে ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করছে। এমনকি ব্যবসায়ীদের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছে।’
এসময় হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে ব্যবসায়ীরা ।
মানববন্ধনের বক্তব্য রাখেন পানছড়ি বাজার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, বিজয় কুমার দে, উত্তম কুমার দে, শহিদুল ইসলাম, সমীর কান্তি সাহা, ফারুক হোসেন প্রমুখ।
পরে ব্যবসায়ীরা পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) বরাবর স্মারকলিপি পেশ করে।
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল করিম বলেন,‘ আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা মিথ্যা প্রপাগান্ডা। আমি তাদের (ভূমি দখলকারী) অত্যাচার সহ্য করতে না পেরে প্রাণ ভয়ে পানছড়ি ছেড়ে পরিবার নিয়ে জেলা শহরে মানবেতর জীবন যাপন করছি। আমি প্লটের দখল পাওয়ার জন্য ১৯৯৯ সালে আদালতে মামলা করেছি। দীর্ঘ শুনানি শেষে ২০১৭ সালে সুপ্রীম কোর্ট হাইকোর্ট ডিভিশন আমার পক্ষে রায় ঘোষণা করে ৬০ দিনের মধ্যে আমাকে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু আমার জমি আমাকে বুঝিয়ে না দিয়ে ব্যবসায়ীরা দখল করে আছে।

গত বছরের ২২ অক্টোবর আমাকে পানছড়ি বাজারের ছুরিকাঘাত করেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অর্থ সংকট ও প্রাণহানির ভয়ে আমি উচ্ছেদ মামলাও করতে পারছি না।’

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক এমপি জাফরের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর

‎অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মাইনীমূখ বাজার পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান

বিলাইছড়িতে চৈত্র-সংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য প্রতিমন্ত্রী

কাউখালীর সুরেশ চাকমার পাশে ইউএনও আতিকুর রহমান

সেবা গ্রহীতার সাথে রাঙামাটি দুদক কর্মকর্তার খারাপ আচরণের অভিযোগ

দীঘিনালায় এমএন লারমা’র ৮৫ তম জন্মবার্ষিকী উদযাপন

রাঙামাটি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সাংবাদিকের শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাস; অপ সাংবাধিকতা রোধে কাজ করছে প্রেস কাউন্সিল

বাঘাইছড়িতে ২০০৬ ব্যাচ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: