মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জেন্ডার উন্নয়ন বিষয়ক কর্মশালা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২৭, ২০২২ ২:৫২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর আয়োজনে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে জেন্ডার উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এতে সরকারি কর্মকর্তা, সাংবাদিক জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী, গ্রাম উন্নয়ন সমিতি এবং নারী উন্নয়ন দলের সদস্যরা অংশ নেন।

হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে এ কর্মশালায়  প্রধান অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
এ সময় তিনি বলেন, সরকারের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা গুলো সমন্বয় করে কাজ করলে প্রান্তিক পর্যায়ে জনগণ এর সুফল ভোগ করবে। তিনি আরোও বলেন, নারীর ক্ষমতায়ন যত বাড়বে ততো দেশ এগিয়ে যাবে। এই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছেন।

হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মারজান হোসাইন।
কর্মশালায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির।

শুভেচ্ছা বক্তব্য রাখেন হিল ফ্লাওয়ার এর প্রকল্প সমন্বয়কারী জেনিফার অজন্তা তনচংগ্যা।
কর্মশালায় বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ে “কালচারাল এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের” উদ্বোধন

বিলাইছড়িতে প্রায় ৬০ কিলোমিটার এলাকা জুড়ে শিম চাষ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, বিভিন্ন স্থানে ধ্বস, নিন্মাঞ্চল প্লাবিত

কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা:  সভাপতি কবির হোসেন, সম্পাদক ঝুলন দত্ত 

পার্বত্য চট্টগ্রাম সম অধিকার যুব আন্দোলনের সম্মেলনে ৪ দফা দাবি

মহালছড়ি জোনের আওতাধীন গোয়ামাহাট পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জন্মবার্ষিকীতে কাপ্তাইয়ে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ 

বিলাইছড়িতে কাপ্তাই তথ্য অফিসের নারী সমাবেশ ও মতবিনিময় সভা 

বান্দরবানে নীলাচল গভীর খাদে মিললো পর্যটকের মরদেহ

error: Content is protected !!
%d bloggers like this: