বৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া চিকিৎসক আটক

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
নভেম্বর ১৭, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ

 

লংগদু উপজেলায় এমবিবিএস চিকিৎসক সেজে চেম্বারে বসে রোগী দেখতে গিয়ে আটক হয়েছে মাসুদ রানা (৪৪) নামের এক প্রতারক।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মাইনীমুখ বাজারের একটি মেডিকেল সেন্টার থেকে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে মাসুদ রানা নামে কতিত এমবিবিএস চিকিৎসকে আটক করা হয়।

আটককৃত ডাঃ মাসুদ রানা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার হাতিখানা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

এবিষয় জানতে চাইলে মেডিকেলের সেন্টারের মালিক পক্ষ জানায় , লোকটি বাঘাইড়ি উপজেলায় একটি মেডিকেলে নিয়মিত রোগী দেখেন বলে আমাদের জানায় সে, আমাদের মেডিকেলের নিয়মিত ডাক্তার ছুটিতে থাকায় তাকে আমরা রোগী দেখার সুযোগ করে দেই। তিনি আমাদের বিএম ডিসির একটি নিবন্ধন নাম্বার দেখায়, অতপর আমরা তাকে চেম্বার করার সুযোগ দেই। পরবর্তীতে প্রশাসন অভিযান চালালে আমরা নিশ্চিত হই তিনি ভূয়া ডাক্তার। এর আগে আমাদেরও জানা ছিলোনা,সে আমাদেরকেও বোকা বানিয়েছে, তিনি আরেকজনের নাম্বার ব্যবহার করছে,সেটা বুঝা কঠিন ছিলো। তার এই অপকর্মের দায়বার মেডিকেল কর্তৃপক্ষ নিবেনা। তাকে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে গেছে। তার এই অপকর্মের বিচার হোক সেটা আমরা দাবী করছি। তার জন্য আমাদের প্রতিষ্ঠানেরও বদনাম হয়েছে।

মোবাইল কোট পরিচালনা করেন, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ( অতিঃ দাঃ) মো.আকিব ওসমান। এসময় উপস্থিত ছিলেন, লংগদু থানা অফিসার ইনচার্জ ইকবাল উদ্দীন, লংগদু থানার এস.আই শাহাবুর আলম সহ লংগদু থানার একটি বিশেষ টিম ও বাজারের গণ্যমান ব্যক্তিবর্গ ।

এসময় লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এম বি বিএস বিসিএস হেলথ অ্যাসিস্ট্যান্ট সার্জেন উপস্থিত থেকে তাকে ভূয়া ডাক্তার নিশ্চিত করেন।

লংগদু থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে মাইনীমুখ বাজারের একটি মেডিকেলে একজন ভূয়া ডাক্তার রোগী দেখছে,সে সূত্র ধরে আমরা মোবাইল নির্বাহী কর্মকর্তার সহযোগীতায় মোবাইল কোট পরিচালনা করে তাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে মোবাইলকোট পরিচালনা করে দু বছরের সাজা দেওয়া হয়। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি-আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিতে জুরাছড়িতে ১৪৪ ধারা জারি

ভারসাম্য, ক্ষমতায়ন এবং উদ্ভাবনী শক্তিতে পার্বত্যবাসীকে আরও বেশি পারদর্শী হতে হবে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

রাঙামাটিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল

রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ওসি কোতোয়ালীর আরিফুল আমীন

কাপ্তাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

কাপ্তাইয়ে ২ লাখ টাকার সেগুন কাঠ জব্দ

আওয়ামী লীগের খুন, গুম ও লুটপাটের প্রতিবাদে রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

মাইক্রোক্রেডিটের নামে বাংলাদেশের সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করার আহ্বান জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে ঈদগাঁও উপজেলা বিএনপির মানববন্ধন

কাপ্তাইয়ে নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি ও ডেঙ্গু প্রতিরোধে নারী সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: