শনিবার , ২৬ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে শুরু হলো লেকের কচুরিপানা অপসারণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ২৬, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ

 

কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে শনিবার (২৬ নভেম্বর) হতে ফের শুরু হয়েছে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচী। এতে সর্বমোট ৩ শত ৬৬ জন উপকারভোগী দৈনিক ৪শত টাকা মজুরীতে কাপ্তাই লেকে কচুরিপানা পরিষ্কার, রাস্তাঘাট সংস্কার সহ নানাবিধ উন্নয়ন কাজে অংশ নিচ্ছেন বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) রুহুল আমিন।

এদিকে কর্মসূচীর অংশ হিসাবে শনিবার সকালে উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর আপস্ট্রিম জেটিঘাট নামক স্থানে কাপ্তাই লেক হতে ১শত ৫ জন শ্রমিক কচুরীপানা অপসারণ কার্যক্রমে অংশ নিচ্ছেন বলে পিআইও জানান।

এদিকে শনিবার সকালে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান কাপ্তাই লেকে কচুরিপানা অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন।

এইসময় ইউএনও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে কাপ্তাই লেকে কচুরিপানার কারণে নৌ চলাচল বিঘ্নিত এবং সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত হচ্ছিল সংবাদ জানার পর জেলা প্রশাসক, রাঙ্গামাটি মহোদয়ের নির্দেশনা মোতাবেক এই কর্মসৃজন কর্মসুচীর আওতায় কাপ্তাই লেকে দ্রুত কচুরিপানা অপসারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরই আওতায় আজ থেকে আপস্ট্রিম জেটিঘাট এলাকায় কচুরিপানা অপসারণ শুরু হয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইহাটে সেনা জোন কমান্ডারের সঙ্গে মতবিনিময় সভা

সাম্প্রদায়িক বরাদ্দে ক্ষোভ: সু-প্রদীপ চাকমার কুশপুত্তলিকা দাহ ও অবাঞ্ছিত ঘোষণা

ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে শিবিরের ক্রীড়া সামগ্রী বিতরণ

মহালছড়ির একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত রাকিবুলকে সম্মাননা দিল ওয়াদুদ ফাউন্ডেশন

কাপ্তাই কুকিমারা বিজিবি চেকপোস্টে বাস তল্লাশি করে ১০০ দা উদ্ধার

কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে নিখোঁজ জেলের লাশ দুই দিন পর উদ্ধার

কাপ্তাইয়ে ফের টিসিবির পণ্য বিক্রি শুরু

কাপ্তাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 

কাপ্তাইয়ে নতুন এসিল্যান্ড “স্বরূপ মুহুরীর” যোগদান

রাঙামাটির নানিয়ারচরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণসংযোগ

error: Content is protected !!
%d bloggers like this: