বৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ৫, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ

ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ রাঙামাটির কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার ( ৫ জানুয়ারী)  বিকেলে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এ সময় তিনি বলেন, সংগ্রামে সংকটে সবসময় ছাত্র লীগের কর্মীরা দেশের কল্যানে এগিয়ে এসেছেন, ভবিষ্যতেও৷ তাঁরা দেশ ও জনগণের পাশে থাকবেন।

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম সুমন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন ফরহাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ও সুজন তঞ্চঙ্গা, ধনা, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন, রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, কাপ্তাই উপজেলা আওয়ামী যুব  লীগের সাধারণ সম্পাদক  তানভীর আহম্মেদ ছিদ্দিকী, চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  ওয়েশ্লিমং চৌধুরী,  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম চৌধুরী প্রমুখ।
এ সময়  রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলার    সাবেক ও বর্তমান  ছাত্রনেতা ও বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাই উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে  একটি বর্ণাঢ়্য র‍্যালী বের করা হয়। নানা শ্লোগানে মুখরিত হয়ে র‍্যালিটি কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
এইছাড়া ছাত্রলীগের  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয়  পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা অবমুক্ত করা হয়।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ব্যাপক প্রচারণা ৯ম দিনে

কাপ্তাই সঙ্গীত প্রতিভা অন্বেষণের ফাইনাল  রাউন্ড অনুষ্ঠিত

মহান বিজয় দিবসে মহালছড়িতে উপজেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

২০১৪ সালে থেকে থমকে আছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া

খাগড়াছড়িতে সেনা বহরে হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পিসিসিপি

দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছরে পদার্পণে কাপ্তাইয়ে আলোচনা সভা ও কেক কাটা

বাঘাইছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুবলং ইউনিয়নে মাঠ দিবস পালন করেছে কৃষি বিভাগ

রাঙামাটিতে জমে উঠেছে বিএনপিসহ প্রার্থীদের নির্বাচনি প্রচারণা

কাউখালীতে পাঠ্য পুস্তক দিবস পালিত 

error: Content is protected !!
%d bloggers like this: