সোমবার , ২৩ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতার সমাপনী 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ২৩, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ

 

বাঘাইছড়িতে শেষ হয়েছে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা ২০২৩ ।

২৩ জানুয়ারী সোমবার সকাল দশটায় বাঘাইছড়ি উপজেলা ক্রিয়াসংস্থার মাঠে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১ টি মাদ্রাসা ও ১৫ টি উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তারের সভাপতিত্বে প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তলন ও মশাল জ্বালিয়ে প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্সন চাকমা।

পরে মশাল হাতে মাঠ পদক্ষিন করে আনুষ্ঠানিকতা শুরু করে কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আফ্রিদি রহমান (স্বপ্ন)। পরে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অংশ গ্রহনে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করা হয়। এর পরেই শুরু হয় মূল প্রতিযোগীতায় অংশ নেয়া ছাত্র ছাত্রীদের ১০০ থেকে ১৫০০ মিটারের দৌড়, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপসহ হাই ও লংজাম্প।

আমন্ত্রিত অতিথি ও প্রতিযোগীতায় অংশ নেয়া সকল ছাত্র ছাত্রী ও শিক্ষকদের খাবার ব্যাবস্থা করে উপজেলা প্রশাসন। এরপর বিকাল ৪ ঘটিকায় অ্যাথলেটিক্স প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী এবং বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।

স্থানীয় পৌর কাউন্সিলর এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন। প্রতিযোগীতা সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করায় প্রতিযোগীতায় অংশ নেয়া সকল প্রতিষ্ঠান এবং বিশেষ ভাবে ওয়ালটন বাংলাদেশ এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের আপডেট

বেতবুনিয়া পিএসটিএস কেজি স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নবীন শিক্ষার্থীদের বরণে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

বিলাইছড়িতে ৯ অক্টোবর হতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হচ্ছে

খাগড়াছড়ির স্কুল শিক্ষিকা এশার মৃত্যু  স্বাভাবিক নয়; ধারণা পুলিশের

বাঘাইছড়িতে শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

রাজস্থলীতে কঠিন চীবর দান উপলক্ষে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর সাফল্য 

নতুন এক বাংলাদেশের অভ্যুদয় হয়েছে; ঘুষ না পাওয়ায় কর্মকর্তাদের কাজে অনীহা- সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

রমজানে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম

error: Content is protected !!
%d bloggers like this: