মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে র‌্যাবের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি, ৫ সন্ত্রাসী আটক-র‌্যাব মহাপরিচালক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ৭:০৯ অপরাহ্ণ

 

বান্দরবানে র‌্যাবের সাথে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও নব্য জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে, এই ঘটনায় র‌্যাবের ৮সদস্য আহত হয়েছে এবং ৫ সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ ফ্রেব্রুয়ারী) ভোরে এই ঘটনা ঘটে।

সুত্রে জানা যায়, বান্দরবানের থানচি লিক্রী সড়কের ২৭কিলোমিটার নামক স্থানে রেমাক্রী ব্রিজ এলাকার রুমা উপজেলার রেমাক্রী প্রাংশা ইউনিয়নের দূর্গম এলাকায় অভিযান চালিয়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার ৫ জঙ্গি সদস্যকে আটক করেছে র‌্যাব, এসময় গোলাগুলির ঘটনায় র‌্যাবের ৮ সদস্য আহত হয়। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

এদিকে ০৭ ফ্রেব্রুয়ারী (মঙ্গলবার) বিকেলে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বান্দরবানের থানচি উপজেলার তমাতুঙ্গী নামক স্থানে উপস্থিত থেকে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি জানান, পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও নব্য জঙ্গীদের প্রশিক্ষণ ক্যাম্প আস্তানায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে। এসময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি চলতে থাকে।

র‌্যাব মহাপরিচালক আরো জানান,নব্য জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যদের অর্থের বিনিময়ে পাহাড়ের দূর্গমাঞ্চলে বিভিন্ন স্থানে জঙ্গী প্রশিক্ষণে সহযোগিতা করে আসছে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাসনাল ফ্রন্ট (কেএনএফ)। আর এমন সংবাদে ইতিমধ্যে র‌্যাবের অভিযানে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি উপজেলাসহ বিভিন্নস্থান থেকে ৩৮জন জঙ্গী এবং ১৪জন কেএনএফ সদস্যকে যৌথবাহিনী আটক করে মামলা দায়ের করে হাজতে প্রেরন করেছে।

এসময় প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব গোয়েন্দা শাখার পরিচালক মশিউর রহমান জুয়েল,বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং র‌্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২০সাল থেকে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্টি বম সম্প্রদায়ের কিছু বিপথগামী যুবক কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তুলে আর পরবর্তীতে তাদের আশ্রয়ে শসস্ত্র প্রশিক্ষণে যুক্ত হয় সমতল থেকে আসা নব্য জঙ্গী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার বেশ কিছু সদস্য। এদিকে তাদের নিমূলে গত বছরের অক্টোবর মাস থেকে পাহাড়ে অভিযান চালাচ্ছে যৌথবাহিনীর বাহিনীর সদস্যরা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে সন্ত্রাসীদের আস্তানায় আগুন দিল বিক্ষুব্ধ জনতা

রাঙামাটির বেতবুনিয়ায় কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত, আহত ১ যাত্রী

অদম্য নারী পুরস্কারের জন্য নির্বাচিত হলেন ঈদগাহ হাই স্কুলের খুরশিদুল জান্নাত

বিলাইছড়ির কেংরাছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই ৮০ দোকান ও বসতঘর

কাপ্তাই হ্রদ থেকে জেলের লাশ উদ্ধার

কাপ্তাইয়ে সড়ক আইনে ২০ মামলায় ১০ হাজার ২শত টাকা জরিমানা আদায়

বাঘাইছড়িতে ঈদে মিলাদুন্নাবী (সা:) উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি

কক্সবাজারে জাগ্রত জালালাবাদ কার্যকরি কমিটির নেতৃত্বে ইব্রাহীম-রুবেল

বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ মহাথেরোর মহাপ্রয়াণ দিবস ও ১০ দিনব্যাপী ভিক্ষুদের পরিবাসব্রত অনুষ্ঠিত 

মানিকছড়ির ময়ূরখীলে সাংগ্রাই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

error: Content is protected !!
%d bloggers like this: