বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রুপনা মায়ের হাতে ঘরের চাবি তুলে দিলেন জেলা প্রশাসক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ

জাতীয় মহিলা ফুটবল দলের গোল রক্ষক রুপনা চাকমার ঘর নির্মাণ শেষ হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঘরের চাবি রুপনা চাকমা মায়ের কাছে হস্তান্তর করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর  রহমান।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলার নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে বুয়ো আদাম এলাকায় বাড়িটি নির্মাণ করে দেয় রাঙামাটি জেলা প্রশাসন।

জেলা প্রশাসক আসার খবরে রুপনা চাকমার বাড়িতে ভিড় করেন এলাকার লোকজন।

এ সময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ফেরদৌস, নানিয়াচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাজেদা নুরিয়া, নানিয়াচর স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুয়েন খীসা , রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বরুণ দেওয়ান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসককে নতুন বাড়িতে মিষ্টি মুখ করান রুপনা চাকমার মা কালাসোনা চাকমা।

ঘরের চাবি পেয়ে প্রধানমন্ত্রী, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন রুপনার মা কালাসোনা চাকমা।

প্রসঙ্গত সর্বশেষ সাফ মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন হবার পর আলোচনায় আসেন গোল রক্ষক রুপনা নাম। বাজপাখি খ্যাতি পাওয়া রুপনা চাকমার বাড়ি নানিয়াচরের বুয়ো আদাম। রুপনারা সাফ চ্যাম্পিয়ন হবার পর রুপনাদের জরাজীর্ণ ঘর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি উঠে ঘর নির্মাণে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসলে প্রধানমন্ত্রী জেলা প্রশাসককে রুপনার বাড়ি নির্মাণের নির্দেশ দেন। এরপর কাজ শুরু হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলি নদীতে তীব্র স্রোত:  ৫ দিন ধরে  চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

কাপ্তাইয়ে ২ টি প্যাথলজি বন্ধের নির্দেশ

কাপ্তাই বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ 

বাঘাইছড়িতে বন বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ 

রুমায় পরিবার পরিকল্পনা বিভাগের বিশেষ সেবা ক্যাম্প

দীঘিনালায় ৭ বিজিবি‘র জনসচেনতামূলক সভা

কাপ্তাইয়ে প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কাউখালীতে তারুণ্যের উৎসবের পুরষ্কার বিতরণ 

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে ২০৩ মেগাওয়াট

সাজেক’র মাচালং এ সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পিং

error: Content is protected !!
%d bloggers like this: