শুক্রবার , ২৪ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে দশ মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ২৪, ২০২৩ ৫:৩২ অপরাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবান সেনা জোনের তত্ত্বাবধায়নে বান্দরবান সদর উপজেলার অন্তর্গত দশটি মাদ্রাসা ও এতিমখানায় এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে ।

শুক্রবার ( ২৪ মার্চ) বিকেলে বান্দরবান জোনের জোনাল স্টাফ অফিসার এর সঞ্চালনায় বান্দরবান সেনা জোনের উদ্যোগে এসব ইফতার সামগ্রী প্রদান করা হয়।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- ৪৯৮.০০ কেজি ছোলা, ৩৩১.৫০০ কেজি মুড়ি, ৩৪৮.০০ কেজি চিনি, ৩৪৮.০০ কেজি খেজুর, ২৬৪.০০কেজি তৈল ও ২৪৮.০০ কেজি খেসারির ডাল বিতরণ করা হয়।

এসময় সর্বমোট দশটি মাদ্রাসা যথাক্রমে ফাতেমাতুজ জোহরা বালিকা মাদ্রাসা ও এতিমখানা, ইসলামিয়া শিক্ষা কেন্দ্র ও এতিমখানা, ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বান্দরবান জেলা নুরানী এতিমখানা, জামিয়াতুল কামালাত তালিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা, ওসমান বিন আফফান হেফজ ও এতিমখানা, কাইচতলী দারুল উলুম ইসলামিয়া হেফজ ও এতিমখানা, কদুখোলা নূরানী তালিমুল হেফজ ও এতিমখানা, হযরত আরবান আলি শাহ (রাঃ) নূরানী মাদ্রাসা ও এতিমখানা, ইসলামপুর রহিমিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সর্বমোট ৫৫৩ জন এতিম শিক্ষার্থীর মাঝে এক মাসের প্রয়োজনীয় ইফতার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্ণেল মাহমুদুল হাসান, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন দূরদূরান্ত হতে আগত দশটি মাদ্রাসার প্রতিনিধিগণ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, বলেন, বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে আপনাদের মাঝে এই সামান্য উপহার প্রদানের মাধ্যমে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা প্রদান করছি। এই ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে পবিত্র মাহে রমজানের খুশি ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।

আজকের এই সহযোগিতার পাশাপাশি পরবর্তীতেও সেনা জোনের পক্ষ থেকে বিভিন্ন দূঃসময়ে পাশে থেকে সাহায্য করার আশ্বাস দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ৭৫৮ নবীন সৈনিকের শপথ গ্রহণ

দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দীঘিনালায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃত্বে মুছা, লোকমান ও ফজলুল

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর ও প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানিকছড়িতে মানববন্ধন

মানিকছড়িতে ২টি ইট ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন

রাঙামাটিতে ইয়াবাসহ আটক ১

বিলাইছড়িতে হিল ফ্লাওয়ারের কর্মশালা

লংগদুতে কৃষকের মাঝে সার ও ধান বীজ বিতরণ

রাঙামাটিতে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার শীর্ষক আলোচনা সভা ও জুলাই পদযাত্রা

error: Content is protected !!
%d bloggers like this: