সোমবার , ৩ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে আরো ১১ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ৩, ২০২৩ ৮:১৫ অপরাহ্ণ

প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ণ – ২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ টি ইউনিয়নে আরোও ১১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে নতুন ঘর।

কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, এই ধাপে চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ায় ১০ টি এবং ওয়াগ্গা ইউনিয়ন এর শিলছড়িতে ১ টি সহ মোট ১১ টি নতুন ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরের জন্য ব্যয় হচ্ছে ২ লাখ ৮৪ হাজার ৫ শত টাকা।

এদিকে সোমবার (৩ এপ্রিল)  দুপুরে চিৎমরম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে নির্মানাধীন  আশ্রয়ণ প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন।

এসময় চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ,  কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য উক্যসাই মারমা উপস্থিত ছিলেন।  উপজেলা নির্বাহী অফিসার রুমন দে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ -২ প্রকল্পের আওতায়  কাপ্তাইয়ে ভূমিহীন ও গৃহহীনদের জন্য এই ঘর নির্মাণ করা হচ্ছে, যাতে প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী  একটি মানুষও গৃহহীন না থাকে।  অতি দ্রুত ঘর গুলোর নির্মাণ কাজ শেষ হবে বলে তিনি জানান ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎রাঙামাটিতে খেলাফত মজলিসের মনোনয়নপত্র সংগ্রহ

রাজস্থলীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

রাঙামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

‎রাঙামাটিতে এনটিআরসিএতে নিয়োগ পাওয়া অনেক শিক্ষক যোগ দেননি– জেলা শিক্ষা অফিসার

বাঘাইছড়িতে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা’র ৯৩ তম জন্মদিন পালিত

বিলাইছড়ি দুর্গম এলাকায় সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ 

এনসিপির রাঙামাটি সদর, নানিয়ারচর, লংগদু, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত

কাপ্তাইয়ে বিএনপির তিন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

সীতাকুন্ডে নিহত ৯ ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে ২ জনের বাড়ি রাঙামাটিতে

বিলাইছড়িতে আগুনে পুড়লো ৬ বাসাবাড়ি

error: Content is protected !!
%d bloggers like this: