বুধবার , ১৭ মে ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

২ কোটি টাকা লাভের সম্ভাবনা কাপ্তাই লাম্বার প্রসেসিং ইউনিটের

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১৭, ২০২৩ ৮:০২ অপরাহ্ণ

 

বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন( বিএফআইডিসি)  এর অন্যতম প্রতিষ্ঠান রাঙামাটির কাপ্তাই লাম্বার  প্রসেসিং  ইউনিট(এলপিসি) ও করাতকল চলতি অর্থ বছরে ২ কোটি টাকা লাভ করবে বলে জানান কাপ্তাই এলপিসি ইউনিট এর  সহ ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়।

গত মঙ্গলবার তিনি এই প্রতিবেদককে জানান, আমরা  এ প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি  মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসবাবপত্র তৈরী করে  সরবরাহ  করে থাকি। যার গুণগত মান অনেক মজবুত ও টেকসই । সরকারি রাজস্ব পরিশোধ করে চলতি  অর্থ বছরে এ ইউনিট ২ কোটি টাকা লাভ করবে বলে আমরা আশা করছি । সামনে আমাদের এ ইউনিটকে আরোও কি ভাবে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা যায় সেই পরিকল্পনা রয়েছে সরকারের।

এদিকে গত মঙ্গলবার(১৬ মে) বিকেলে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে কাপ্তাই  এলপিসি ইউনিট  পরিদর্শন করেন। এসময়  তিনি এলপিসি শাখা ইউনিটের সকল কার্যক্রম ঘুরে দেখেন এবং কারখানার অধুনিকায়ন মেশিনারিজ  দেখে  মুগ্ধ হন।

পরিদর্শনকালে কাপ্তাই  উপজেলা কৃষি কর্মকর্তা মো.ইমরান আহমেদ, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রুহুল আমিন,উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত  কর্মকর্তা নিপু চন্দ্র  দাশ, উপজেলা সহকারী  তথ্য অফিসার মো.দেলোয়ার হোসেন ও কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন সহ এলপিসি ইউনিট এর কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে প্রেসিডেন্স স্কাউটস প্রশিক্ষণ ক্যাম্প শুরু

কাপ্তাই জোনের উদ্যোগে বাঙ্গালহালিয়াতে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

রাঙামাটিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে ভেঙ্গে ফেলা হচ্ছে শেখ মুজিবের ভাষ্কর্য

মহালছড়িতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

তফসিল ঘোষণার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি : সিইসি

ভেসে উঠায় ৩ মাস পর আজ খুলে দেওয়া হলো রাঙামাটির ঝুলন্ত সেতু

বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান

কাউখালীতে চাকমা বর্ণমালা প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

বড়দিন উপলক্ষে মহালছড়িতে সর্বাত্মক নিরাপত্তা জোরদার, সেনা সদস্যদের টহল

আবারও বন্যায় প্লাবিত বাঘাইছড়ি উপজেলা

error: Content is protected !!
%d bloggers like this: