বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বড়দিন উপলক্ষে মহালছড়িতে সর্বাত্মক নিরাপত্তা জোরদার, সেনা সদস্যদের টহল

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
ডিসেম্বর ২৫, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনভর মহালছড়ি সেনা জোনের সেনা সদস্যদের সক্রিয় টহল কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।

মহালছড়ি উপজেলার মাইসছড়ি, মহালছড়ি ধুমনিঘাট ও ক্যায়াংঘাটা ইউনিয়নের সকল চার্চ ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সেনা সদস্যরা টহল দেন। চার্চগুলোতে প্রার্থনা ও বড়দিন উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর এই উদ্যোগে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি লক্ষ্য করা গেছে।

বড়দিন পালনকারী স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা জানান, সেনাবাহিনীর টহল ও নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা পরিবার-পরিজন নিয়ে নির্ভয়ে ও আনন্দের সঙ্গে বড়দিন উদযাপন করতে পারছেন। তিনি আরো বলেন, প্রতিবারের মতো এবারও সেনাবাহিনী আমাদের নিরাপত্তায় পাশে আছে জেনে আমরা অনেক স্বস্তি পাচ্ছি। শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারছি।

টহলে নিয়োজিত সেনা সদস্যরা জানান, বড়দিন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের উৎসব যেন শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সে জন্য আমরা মহালছড়ি সেনা জোন সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত আছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় মহালছড়িতে বড়দিন উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার এমন উদ্যোগে খুশি স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ৪৫ হাজার গণটিকা প্রদান

দীঘিনালায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের আগুন

কাপ্তাই বিএসপিআই পরিদর্শনে বিমান বাহিনীর ট্রেইনি দল

৬ এপ্রিল কাপ্তাই সীতাদেবী মন্দিরে অনুষ্ঠিত হবে মহাবারুণী স্নান

লংগদুতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ

রাঙামাটিতে ফাঁস দেয়া বাস চালকের মরদেহ উদ্ধার 

ইউপিডিএফের মানববন্ধন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত- জেএসএস

বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক সম্প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

কাপ্তাইয়ে সেনাবাহিনী কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটিতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ১২তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: