বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে ওএমএসের চাল বিক্রি না করে মজুত; গুদাম সিলগালা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
জুন ৮, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ

খাগড়াছড়িতে অবৈধভাবে খাদ্যশস্য মজুতসহ একাধিক অভিযোগে ওএমএস এর গুদাম সিলগালা করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।

এসময় অবৈধভাবে মজুতকৃত চাল ও আটা জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওএমএস ডিলার মো: ফরিদুল ইসলামের ডিলারশীপ বাতিলের জন্য জেলা প্রশাসকের বরাবর চিঠি দিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।

খাগড়াছড়ি জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীন জানান ,‘বুধবার কলা বাগানের ভাঙাব্রীজ এলাকায় ওএমএস ডিলার ফরিদুল ইসলামের গুদাম পরিদর্শন করা হয়। এসময় বেশ কিছু অনিয়ম দেখা গেছে। ওএমএস এর আওতায় চাল বিক্রি ৩১ মে শেষ হলেও তার গুদামে ৭ বস্তা খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত আতপ চাল মজুত পাওয়া যায়। উপকারভোগীদের কাছে চাল বিক্রি না করে দোকান মজুত করেছে যা সর্ম্পূণ অবৈধ। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি। ’

এছাড়া ওএমএস ডিলারের মজুত রেজিস্টার ও বিক্রয় রেজিস্টারে যথেষ্ট গড়মিল দেখা দেখা গেছে। মজুত রেজিস্টারে ৫ জুন (সোমবার) উত্তোলন দেখানো হলেও কোন বিক্রয় দেখানো হয়নি। এছাড়া অপরদিকে মঙ্গল ও বুধবার মজুত রেজিস্টারে কোন উত্তোলন দেখানো হয়নি। অথচ মঙ্গল ও বুধবার বিক্রয় রেজিস্টারে বিক্রয় দেখানো হয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।

এছাড়া ,তার গুদামটি টিনের হওয়ায় খাদ্য শস্য পাচারের শঙ্কাও রয়েছে। তার ডিলারশীপ বাতিলের জন্য জেলা প্রশাসক বরাবর চিঠি দেয়া হয়েছে বলে জানান খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান বলেন ,‘আমরা চিঠি পেয়েছি। অনিয়মের অভিযোগেহ ওএমএস ডিলার ফরিদুল ইসলামের ডিলারশীপ বাতিল করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে বিজিবির চিকিৎসা সেবা ও ত্রাণ বিতরণ

লংগদু বঙ্গবন্ধু শিশু কিশোর পাঠাগার ও গবেষণা কেন্দ্রের ভিত্তি প্রস্তর উদ্বোধন

কাপ্তাই জোনের উদ্যোগে রাজস্থলীতে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ

সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, আহত ১২

রাঙামাটি আসনে দীপংকরসহ ৫ জনের মনোনয়ন জমাদান

জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক দুলাল হোসেন

বিলাইছড়িতে পার্বত্য মন্ত্রীর ঈদ উপহার

পানছড়ি হত্যাকান্ডের খুনীদের গ্রেফতারের দাবীতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি

মাইনীমূখ বাজারে তিনবার একই দোকানে আগুন, আতঙ্কে ব্যবসায়ী মহল

উৎসব মুখর পরিবেশে চন্দ্রঘোনা ইউপিতে ভোটগ্রহণ চলছে

error: Content is protected !!
%d bloggers like this: