বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে টমটম উল্টে নারীর মৃত্যু

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুন ৮, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মডেল টাউন এলাকায় ব্যাটারি চালিত টমটম উল্টে নাছিমা আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

৮ জুন বৃহস্পতিবার বিকেল ৫ ঘটিকায় দুরছড়ি বাজার থেকে ফেরার পথে পাহাড় নামার সময় উল্টে গিয়ে টমটমের নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যান ঐ নারী ।

মৃত নাছিমা আক্তার বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের কৃষক হামিদ শরীফের স্ত্রী বলে জানিয়েছেন স্থানীয়রা।

এই ঘটনায় আরো ৪ নারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেন হাসপাতালে ছুটে আসেন এবং আহতদের চিকিৎসার খুজ খবর নেন। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: