শুক্রবার , ১৪ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে দীর্ঘদিন পর থানচি ও রুমা ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
জুলাই ১৪, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ

দীর্ঘ সময় ধরে ৪ মাস পর বান্দরবানের দুই উপজেলা থানচি ও রুমা অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। তবে রোয়াংছড়ি উপজেলা পর্যটক ভ্রমণের এখনো অনিদ্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এক স্বাক্ষরিত মাধ্যমে গনবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সূত্রে জানা গেছে, বান্দরবান পার্বত্য জেলা রুমা ও থানচি উপজেলার স্থানীয় ও বিদেশি পর্যটক ভ্রমন সংক্রান্ত জারীকৃত গণবিজ্ঞপ্তি ধারাবাহিকতায় সদর দপ্তর, রিজিয়ন ও সেনানিবাসের ১২ জুলাই ২০২৩ তারিখের ১৪০/৫৯ জিএস (ইন্ট) পত্রের আলোকে রুমা ও থানচি উপজেলার স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। তবে দুর্গম এলাকার ভ্রমণের পূর্বে উপজেলার প্রশাসন হতে আইশৃঙখলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহপূর্বক যথাযথ সতর্কতার অবলম্বন করা আহ্বান জানানো হয়। রোয়াংছড়ি উপজেলার ব্যাতীত সকল উপজেলার পূর্বের ন্যায় স্থানীয় ও বিদেশি পর্যটক ভ্রমন করতে পারবেন।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান জানান, বান্দরবান সেনা নিবাসের এক পত্রের আলোকে রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমন সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। তবে পর্যটকদের জেলার দূর্গম এলাকায় ভ্রমনের পূর্বে উপজেলা প্রশাসন থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহ পূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। তবে শুধুমাত্র রোয়াংছড়ি উপজেলা ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গেল বছর অক্টোবর মাস থেকে পাহাড়ের বিভিন্ন অভিযানে ফলে তিন উপজেলা নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর দফায় দফায় অনির্দ্দিষ্টকালের জন্য তিন উপজেলার নিষেধাজ্ঞা জারী করে জেলা প্রশাসন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নেতৃত্বে জমির-মনির

সাংগ্রাইয়ের পবিত্র জল ছিটিয়ে পুরাতন বছরকে বিদায়; নতুন বছরকে বরণ

রাঙামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনা সভা

আজ পাহাড়ের সুর সম্রাট রঞ্জিত দেওয়ানের জন্মদিন

রুমায় গর্ভবতী মা ও শিশুদের পুষ্টিযুক্ত খাদ্য বিতরণ

বান্দরবানের লামায় বিষপানে ব্যক্তির আত্মহত্যা

দূর্গম ফারুয়ায় উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম নিশ্চিত করণার্থে ব‍্যতিক্রমি উদ‍্যোগ 

সাংগ্ৰাই উৎসবকে সামনে রেখে পথচারীদেরকে শরবত খাওয়ালেন মারমা তরুণ-তরুণীরা

পার্বত্য চুক্তির ২৫ বর্ষপূর্তিতে লংগদুতে বিজিবির উদ্যোগে নানান কর্মসূচি পালন

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যােগে ইফতার পার্টি

error: Content is protected !!
%d bloggers like this: