বৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ফের ঝুলন দত্ত কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মনোনিত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ৩, ২০২৩ ৯:০৮ পূর্বাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক হিসাবে দ্বিতীয় বারের মতো মনোনিত হয়েছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক ঝুলন দত্ত।

বুধবার ( ২ আগস্ট) সন্ধ্যায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শিল্পকলা একাডেমির  সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ঝুলন দত্তকে আগামী ৩ বছরের জন্য  কাপ্তাই শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক হিসাবে মনোনিত করা হয়।

 

কমিটিতে সহ সভাপতি হিসাবে পূনরায় মনোনিত হয়েছেন খোরশেদুল আলম কাদেরী ও ডা: প্রবীর খিয়াং।

সদস্যদের ভোটে যুগ্ম সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান ও জয়সীম বড়ুয়া। এছাড়া ১ জন অর্থ সম্পাদক ও  ৮ জন সদস্য মনোনয়ন করা হয়েছে।

রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমাকে কমিটির উপদেষ্টা করা হয়েছে।

এর আগে সন্ধ্যা ৭ টা হতে রাত ৯ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি রুমন দে। সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সহ সভাপতি খোরশেদুল আলম কাদেরী ও ডা: প্রবীর খিয়াং।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই-আসামবস্তী সড়কে হাতির আক্রমনে আহত ১

কাপ্তাই ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ 

রুমায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ দুই শ্রমিক অপহরণ

রাবিপ্রবি’তে জনতা ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন

মুসলিম ব্লক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রহমত উল্লাহ খাজার উপহার সামগ্রী বিতরণ

রাজস্থলীতে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

রাঙামাটি বিএনপির উপ নির্বাচনে সভাপতি সম্পাদক পদে ৬ জনের মনোনয়ন পত্র সংগ্রহ

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ

বাঘাইছড়িতে এমএন লারমার ৮৬তম জন্মবার্ষিকী উদযাপন

কয়েকদিনের বান্দরবানের দুই উপজেলা সড়কের যোগাযোগ স্বাভাবিক হবে – সেতু মন্ত্রণালয় সচিব

error: Content is protected !!
%d bloggers like this: