বুধবার , ৯ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার জট ; বন্ধ হয়েছে নৌ চলাচল

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ৯, ২০২৩ ৯:৪৭ অপরাহ্ণ

কাপ্তাই হ্রদের পানি বাড়ার সাথে সাথে কাপ্তাই বাঁধের অভিমুখ কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার জট লেগেছে। বিভিন্ন এলাকা থেকে ভেসে আসাএ কচুরিপানা জট লেগেছে বাধেঁর সম্মুখ ভাবে।

অপরিচিত নতুন কেউ এটি দেখলে  কচুরিপানার ডোবা বা খেলার মাঠ মনে করবে।

জেটিঘাট পল্টুন সংলগ্ন ১ কি: মি: এলাকা জুড়ে কাপ্তাই হ্রদের  কচুরিপানার বিশাল বহরে  দুর্ভোগে পড়ছেন এই ঘাট দিয়ে চলাচলকারী শত শত যাত্রী এবং বোট চালকরা।

মাত্র  ৫ মিনিটের  জায়গায় পৌঁছাতে  সময় লাগছে ১ ঘন্টার উপর। যার ফলে গত মঙ্গলবার হতে  কাপ্তাই -বিলাইছড়ি লাইনের বোট ইঞ্জিন চলাচল বন্ধ রয়েছে।

বোট  মালিক সমিতির লাইনম্যান শীতল সরকার  বলেন,  বুধবার (৯আগস্ট)  সকাল ৯টা হতে ১২টা পর্যন্ত  একটি ইঞ্জিন চালিত  বোট  জেটিঘাট হতে বিলাইছড়ির উদ্দেশ্যে রওনা হলেই মাঝ পথে কচুরি পানার  আটকে পড়ে। শেষ পর্যন্ত পল্টুনে  ফিরে আসে বোটটি।

কাপ্তাই  জেটিঘাট  মৎস্য  চাষী মো: ইউনুস জানান, বিগত ১ সপ্তাহ  যাবৎ কাপ্তাই লেক এবং এর আশেপাশে  লাগাতার বৃষ্টির ফলে এই হ্রদ দিয়ে  চারদিক হতে ছুটে আসে কচুরিপানা।

হ্রদের বিভিন্ন এলাকা হতে কচুরিপানা এসে জেটিঘাট পল্টুন , কার্গো এলাকা,জেলেপাড়া, স’মিল, কাপ্তাই বাঁধ, শহীদ শামসুদ্দিন ঘাট  সহ জেটিঘাটের আশেপাশে  এলাকায় এসে  জলজট সৃষ্টি হয়। যার ফলে কাপ্তাই -বিলাইছড়ি উপজেলা নৌ-চলাচল বন্ধ হয়ে যায়।কোন নৌ চলাচল করতে না পাড়ায় সীমাহীন দুর্ভোগ পড়ছে সাধারন লোকজন।

মৌসুমী ব্যবসায়ী  কালাম ও কনা তঞ্চঙ্গা বলেন,  বিশাল কচুরিপানা জটের ফলে পাহাড়ের বিভিন্ন এলাকা হতে উৎপাদিত ফসল কৃষকরা বাজারে আনতে পারছে না।

কাপ্তাই উপজেলার  ৪নং কাপ্তাই  ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, কচুরিপানা জটের ফলে এলাকার সর্বস্তরের লোকজনের ক্ষতি হচ্ছে।

ইতিমধ্যে একটি পরিবার লেকে আটকে পড়ায় বহু কষ্ট করে তাকে উদ্ধার করা হয়েছে। আমরা কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপকের সাথে যোগাযোগ রাখছি লেক হতে  কচুরিপানা  অপসারণের জন্য। ইতিমধ্যে পিডিবি কর্তৃপক্ষ  কিছু কচুরিপানা  অপসারণ করেছেন। সামনে আরোও কিছু অপসারণ করা হবে বলেন তিনি ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে রেলওয়ের জমি দখল, পাল্টাপাল্টি হামলার অভিযোগ

বান্দরবানে মহাপিন্ড দান অনুষ্ঠান অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের সশ্রম কারাদণ্ড

খাগড়াছড়িতে ছড়ার মাঝখানেই ভবন নির্মাণ কাজ / বর্ষায় পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা স্থানীয়দের

দীঘিনালায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্টে জরিমানা

কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ১০৪ ফুট: বিদ্যুৎ উৎপাদন ২২০ মেগাওয়াট

কাপ্তাইয়ে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমার দেখা বাংলাদেশের মুক্তিযুদ্ধ

কৃষিতে পাহাড়কে বদলে দিতে চাই-দেবাশীষ সরকার

error: Content is protected !!
%d bloggers like this: