বৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বান্দরবানে ২০ রোহিঙ্গা আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
আগস্ট ৩১, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে এসে বান্দরবানে এক স্থানীয় হোটেলে অবস্থান করছে, এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ২০জন রোহিঙ্গা শ্রমিককে আটক করেছে সদর থানা পুলিশ।
আটককৃরা সবাই মিয়ানমারের নাগরিক ও কক্সবাজার জেলা উখিয়া থানার থাইংখালি শিবিরের বাসিন্দা।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকাল ৫টায় শহরে ট্রাফিক মোড়ে সংলগ্ন হোটেল পর্বত থেকে তাদেরকে আটক করা হয়।
তারা হলেন- নুর আলম (৫০), মো. জোহর (৩৫), হাফিজুর রহমান (২৮), নুর আলম (৩৭), হোসাইন( ২২), ইউসুফ (২১), আরিফ (৩০), হাসান (২০), রুহুল আমিন( ২২), সিদ্দিক ( ২১) আরাফাত (২০), সালাম (২৫), রিফান (১৬) হাকিম (৩০), আলিম উল্লাহ(২৬), আলম (৩০),জাফর হোসেন (২২), হোসেন আহমদ (৩৬), রশিদ উল্লাহ (১৬), আহমুদুল (৫২)।

পুলিশ জানায়, হোটেল পর্বতে রোহিঙ্গা অবস্থান করছে, এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। পরে একই রুম থেকে ২০ জন রোহিঙ্গকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গারা জানান, ক্যাম্প থেকে গাছ কাটা ও পাথর উত্তোলন সহ বিভিন্ন কাজের কথা বলে মাঝি ফজলু করিম নামে এক ব্যক্তি নিয়ে আসেন। পরে তাদেরকে পর্বত আবাসিক হোটেলে একটি রুম ভাড়া করে রেখে যান।

ঘটনা সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানা উপ-পরিদর্শক (এস আই) আমিনুল ইসলাম বলেন, হোটেল পর্বত থেকে আটককৃত রোহিঙ্গাদের সদর থানায় নিয়ে আসা হয়েছে। কার মাধ্যমে কিংবা কিভাবে এসেছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গাদেরকে আবারো ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।
এ ব্যাপারে বান্দরবান জেলা পুলিশ সুপার সৈকত শাহীন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ অভিযান পরিচালনা করে ২০ জন রোহিঙ্গা (মিয়ানমার নাগরিক) আটক করা হয়। এছাড়া জেলা জুড়ে অস্ত্র, চোরাচালান, মাদক ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঘাগড়া কলেজে বিতর্ক প্রতিযোগিতা: দক্ষ যুবক গড়বে সমৃদ্ধ বাংলাদেশ

কাপ্তাই এলপিসি শাখা ইউনিট পরিদর্শনে বিএফআইডিসির চেয়ারম্যান

রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় আতশবাজি ও ঔষধ জব্দ

কাপ্তাইয়ের চিৎমরমে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

তৈসা সামাই বেঃ প্রাঃ বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

স্মার্ট বাংলাদেশ গড়তে নারীরাও সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্যতা অর্জন করতে হবে -খাগড়াছড়ি জেলা প্রশাসক

রামগড়ে বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ও সতর্কবার্তা

সাজেকে বনবিভাগ কার্যালয়ে ইউপিডিএফের হামলা ও লুটপাট

খাগড়াছড়িতে ৫ শতাধিক শিক্ষার্থীকে ৪৬ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ‘কমিউনিটি আই ভিশন সেন্টার’

error: Content is protected !!
%d bloggers like this: