বুধবার , ৪ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সুনীল চাকমার শাস্তির দাবিতে রাঙামাটিতে পিসিসিপি’র মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ৪, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ

জুরাছড়িতে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া সুনীল চাকমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে পিসিসিপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখার উদ্যােগে আজ (৪ অক্টোবর) বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি মো: হাবীব আজম এর সভাপতিত্বে ও পৌর সভাপতি পারভেজ মোশারফ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি’র) কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান মজিব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি রাঙামাটি জেলা সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক হুমায়ন কবির, পিসিসিপি পৌর সভাপতি পারভেজ মোশারফ হোসেন প্রমুখ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি।

বক্তারা বলেন, জুমআর নামাজের সময় অভিভাবকরা বাড়ির বাইরে থাকায় খালি ঘরে একা পেয়ে দরিদ্র পরিবারের বুদ্ধি প্রতিবন্ধি কিশোরী কন্যাকে ধর্ষণ করার সময় তার শৌরচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হাতেনাতে আসামীকে  আটক করে স্থানীয় নিরাপত্তাবাহিনীর সদস্যদের হাতে তুলে দেয়।

এই ঘটনায় ভিকটিম  কিশোরীর পিতা বাদি হয়ে জুরাছড়ি থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত সুনীল কুমার চাকমাকে শনিবার রাঙামাটির আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

সুনীল কুমার জুরাছড়ি উপজেলাধীন ৩নং মৈদং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাঠালতলী এলাকার দয়াধন চাকমার ছেলে এবং পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।

বক্তারা আরো বলেন, রাঙামাটির জুরাছড়ি উপজেলা সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই ঘটনাটি গত ২৯ তারিখে সংগঠিত হয়। পুরো জুড়াছড়ি উপজেলাটি উপজাতীয় বাসিন্দা নির্ভর এবং মাত্র কয়েকটি অতিদরিদ্র বাঙালি পরিবার সেখানে বসবাস করে। আঞ্চলিক উপজাতি সন্ত্রাসী গোষ্ঠীর রোষানলে পরার ভয়ে এনিয়ে জুরাছড়ি উপজেলার কেউই মুখ খুলতে চায়নি।

বক্তারা বলেন, রাউজানের সিবলী সাদিক হত্যাকারীদের ও খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির উপর উপজাতি সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক হামলাকারীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই সেনাজোনের উদ্যোগে ৩০ পরিবার পেল গৃহস্থালি পশু

বরকলের ভুষণছড়া ইউপি নির্বাচন না হওয়ায় জনমনে ক্ষোভ

রাঙামাটি জেলা আনসার ভিডিপির শীতবস্ত্র বিতরণ

কর্মস্থলে যাওয়ার পথে বোট দুর্ঘটনায় জুরাছড়ি ইউএনও

বাঙ্গালহালিয়াতে আকস্মিক অগ্নিকাণ্ডে টমটম চালকের ঘর ভস্মীভূত

সাজেকে পর্যটকবাহী জীপ দুর্ঘটনা, গুরুতর আহত ১

অডিও ফাঁস / দুজন শিক্ষক সরিয়ে ৮ লাখ টাকা ম্যানেজ করে দেয়ার পরামর্শ বরকল শিক্ষা অফিসারের

বাঘাইছিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পার্বত্য কাব্যের ত্রাণ বিতরণ

কাপ্তাইয়ে কোভিড সচেতনতা সৃষ্টিতে ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে কর্মশালা

বান্দরবানের তিন উপজেলায় ফের ভ্রমণে নিষেধাজ্ঞা

error: Content is protected !!
%d bloggers like this: