রবিবার , ২৯ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিএনপির হরতালের প্রতিবাদে আওয়ামীগের শান্তি মিছিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
অক্টোবর ২৯, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ

বিএনপি সন্ত্রাসী বাহিনী কর্তৃক হত্যা, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে সাদা পতাকা নিয়ে শান্তি মিছিল ও সমাবেশ করেছে বান্দরবান জেলা আওয়ামী লীগ।

রবিবার (২৯ অক্টোবর) সকালে বান্দরবান জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গন থেকে শান্তি মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চ প্রাঙ্গনে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার যখন দেশে উন্নয়ন অগ্রযাত্রায় অব্যাহত রেখেছে বিএনপি তখনই সমাবেশের নামে হরতালের ডাক দিয়ে দেশের হত্যা অগ্নিসংযোগ ও সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছে। দেশের মানুষ এখন হরতাল চাই না, উন্নয়ন চাই। শান্তিপ্রিয় বান্দরবান জেলায় এখন বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসব চলছে আর তখনই বিএনপি হরতাল ডেকেছে। শান্তি প্রিয় বান্দরবান জেলায় বিএনপিকে কোন হরতাল করতে দেওয়া হবেনা।
এসময় বান্দরবান জেলায় হরতালের নামে যদি বিএনপি সন্ত্রাসী কার্যকলাপ করে তাহলে আওয়ামীলীগের কোন নেতাকর্মী ঘরে বসে থাকবেনা, সাধারণ জনগণকে সাথে নিয়ে আওয়ামীলীগের কর্মীরা বিএনপিকে সমুচিত জবাব দেবে বলে বক্তারা হুশিয়ারী প্রদান করেন।

সমাবেশে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান এর সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রশান্ত বড়ুয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, যুগ্ন সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, পৌর মেয়র সামসুল ইসলাম। এসময় বিভিন্ন অঙ্গও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কাপ্তাই হ্রদে পর্যটকবাহী বোটে দুর্বৃত্তের আগুন; পুড়ে গেছে বোট

তারুণ্যের উৎসব উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের আলোচনা ও মতবিনিময় সভা

গাজায় চলমান নৃশংসতম গণহত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

রামগড় বিজিবির অভিযানে ২৪ ভারতীয় গরু আটক

টানা ভারী বর্ষণে রাঙামাটির বিভিন্ন স্থানে সড়ক ধস, যোগাযোগ বিছিন্ন

জুরাছড়ির ওসির বিদায়ে মতবিনিময় সভা ও ভোজ

স্থানীয় ব্যবসায়ীদের সাথে কাপ্তাই জোনের মতবিনিময়

খাগড়াছড়িতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

ঈদগাঁওয়ে শহিদ নুরুল আমিনের কবর জিয়ারত ও আর্থিক অনুদান দিলেন পুলিশ সুপার

error: Content is protected !!
%d bloggers like this: