রবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

হত্যাচেষ্টার অভিযোগে রাঙামাটি জেলা ছাত্রদল সভাপতি সাব্বির কারাগারে

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১:৪৯ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক, পাহাড়ের খবর।

হত্যাচেষ্টার অভিযোগে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফারুক আহমেদ সাব্বিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে জামিন চেয়ে আত্মসমর্পণ করতে আদালতে হাজির হলে তা নামঞ্জুর করে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২১ সালের ২২ সেপ্টেম্বর জেলা ছাত্রদল সভাপতি সাব্বিরসহ কয়েক জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন রাঙামাটি সদর উপজেলা কৃষকলীগের নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ।

মামলার এজাহারে বাদী মোস্তাফিজ অভিযোগ করেন-

তার সাবেক স্ত্রী মনিকা আক্তারের সঙ্গে অবৈধ সম্পর্ক থাকায় ২০২১ সালের ২৯ জুলাই রাতে শহরের রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের সামনে তাকে (মোস্তাফিজ) হত্যার জন্য অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে সাব্বির ও মনিকাসহ তাদের ক্যাডাররা। পরে দীর্ঘ চিকিৎসায় সুস্থ হয়ে উঠলে হামলাকারীদের আসামি করে মামলা করেন মোস্তাফিজ।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী দুলাল সরকার জানান, ওই মামলার আসামি সাব্বির আত্মসমর্পণ করতে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আমরা তার বিপক্ষে অবস্থান নিয়েছি। পরে জামিন নামঞ্জুর করে আসামি সাব্বিরকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চীনে নারী পাচার অভিযোগে গ্রেফতারকৃত ৩জনের শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

নানিয়ারচরে চলছে গণটিকা কার্যক্রম

রাঙামাটিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে ভেঙ্গে ফেলা হচ্ছে শেখ মুজিবের ভাষ্কর্য

রাঙামাটিতে পুনাকের ঈদ উপহার বিতরণ 

লংগদুতে স্থানীয় নেতাকর্মীদের সাথে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

দীঘিনালায় আগুনে পুড়েছে ৬০ ব্যবসায়ীর দোকান 

রাঙামাটি জেলা আ.লীগের কাউন্সিল কাল / এবারও দীপংকর নাকি পরিবর্তন

কাপ্তাইয়ে  জিপিএ – ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রামগড়ে বিনা উদ্ভাবিত আমন ধান বিষয়ে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে ইসলামি আন্দোলন’র মতবিনিময় সভা

error: Content is protected !!
%d bloggers like this: