বুধবার , ১ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জাতীয় যুব দিবসে নানা আয়োজন 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ

 

জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও  উপজেলা  যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় বুধবার  (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ বিতরন ও যুব ঋনের চেক বিতরন করা হয়েছে।

উপজেলার সহকারী কমিশনার ( ভুমি)  সৈয়দ ফারহানা পৃথা’ র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান  মোঃ মফিজুল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান  মোঃ নাসির উদ্দীন,মহিলা  ভাইস চেয়ারম্যান  উমেচিং মারমা , সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদাত হোসেন চৌধুরী ।

কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  মোহাম্মদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন।

কাপ্তাই উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা  মোঃ কবির হোসেন এর সঞ্চালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন উপজেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন,  উপজেলা  খাদ্য নিয়ন্ত্রক মো: বখতিয়ার মিয়া,  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাঙ্ক চাকমা , উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ঝরনা রানী দেব  প্রমুখ।

প্রধান অতিথি তারঁ বক্তব্যে যুবদের কে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত  স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে সক্রিয় অংশ গ্রহণের উদাত্ত আহ্বান জানান। চাকরী নামক সোনার হরিণের পিছনে  না ঘুরে  প্রশিক্ষণ গ্রহণ করে আত্মকর্মী হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার আহবান জানান।

অনুষ্ঠান শেষে অতিথি গণ প্রশিক্ষণ সনদ বিতরন ও আত্মকর্মী যুবদের মাঝে ৩ লাখ ৭০ হাজার টাকা যুব ঋনের চেক বিতরন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তৃতীয় দফায় বাঘাইছড়িতে ফের বন্যার আশংকা

কাপ্তাইয়ে রেড ক্রিসেন্টের মোবাইল মেডিকেল ক্যাম্পেইন

৫০তম রক্তদাতা ও সাংবাদিক অপু দত্তকে সংবর্ধনা

মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি আটক

তারুণ্য উৎসবে কাবাডিতে জাতীয় চ্যাম্পিয়ন টিম সংবর্ধিত

মহালছড়িকে পরাজিত করে চ্যাম্পিয়ন মাটিরাঙ্গা অনুর্ধ্ব-১৭ দল

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন 

খাগড়াছড়িতে ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

বন্যায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে বরকলে আরো ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রকল্প গ্রহণ; অনিয়মের অভিযোগ

বিলাইছড়িতে উঠান বৈঠক ও স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: