রবিবার , ৫ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

তিলোকানন্দ মহাস্থবিরের প্রয়ানে পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যানের শোক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ৫, ২০২৩ ৩:০৩ অপরাহ্ণ

পার্বত্য ভিক্ষু সংঘের চতুর্থ সংঘরাজের মহা প্রয়ানে রাঙমাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শোক।

পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের চতুর্থ সংঘরাজ সাদা মনের মানুষ উপাধি প্রাপ্ত, মায়ানমার সরকার কর্তৃক “অগগপন্ডিত” উপাধি প্রাপ্ত, কাচালং শিশু সনদের প্রতিষ্ঠাতা ও মগবান শাক্যমনি বৌদ্ধ বিহারে আজীবন অধক্ষ্য ভদন্ত তিলোকানন্দ মহাথের প্রয়ানে গভীর শোক জানিয়েছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

রবিবার গণমাধ্যমে পাঠানো  শোকবার্তায় জেলা পরিষদ চেয়ারম্যান অং সুই প্রু চৌধুরী বলেন, পূজনীয় ভান্তে মহাপ্রয়ানে আগ পর্যন্ত ধর্ম প্রচারের পাশাপাশি মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এমন এক মহাপুরুষের মহাপ্রয়ানে এলাকার তথা সকল বৌদ্ধধর্মের অনুসারীরা শোকাহত। পূজনীয় ভান্তে নির্বাণগামী হোক এ প্রার্থনা করছি।

এদিকে পন্ডিত এ ভিক্ষুর প্রয়ানে শোক জানিয়েছেন, পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয়  সভাপতি ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের।
শোক বার্তায় তিনি বলেন, পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মণ্ডলীর সদস্য, মহামান্য ৪র্থ সংঘরাজ, কাচালং শিশু সদনের প্রতিষ্ঠাতা, ইউনিলিভার লি. কর্তৃক সাদা মনের মানুষ উপাধিপ্রাপ্ত, মিয়ানমার সরকার কর্তৃক অগ্গমহাপন্ডিত উপাধিপ্রাপ্ত ও মগবান শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ভদন্ত তিলোকানন্দ মহাথের

মহোদয় ২রা নভেম্বর ২০২৩ খ্রি. বৃহস্পতিবার রাত ১১.৫৫ টায় ৮৬ বছর বয়সে মহাপ্রয়াণে (২৮ আগস্ট ১৯৩৭- ২ নভেম্বর ২০২৩) শায়িত হন। তাঁর মহাপ্রয়াণে বিন¤্রচিত্তে মর্মাহত ও শোকাহত। পূজনীয় ভান্তের পারলৌকিক সুখ সদ্গতি ও নৈর্বানিক সুখ কামনা করছি। তিনি পার্বত্য চট্টগ্রামে একজন উজ্জ্বল নক্ষত্র ও মহান আদর্শ পুরুষ। শাসন সদ্ধর্মের শ্রীবৃদ্ধি ও শিক্ষার বিস্তারে আমৃত্য নিরলসভাবে কাজ করে গেছেন। পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ সহ পার্বত্য অঞ্চলের বৌদ্ধ সমাজে বিরাট ক্ষতি সাধিত হয়েছে। তাঁর মহাপ্রয়াণে এক গৌরবময় ইতিহাসের পরিসমাপ্তি ঘটেছে। পার্বত্য উপত্যকায় বৌদ্ধ জনগৌষ্ঠীসহ শিক্ষানুরাগী প্রতিটি মানুষ তাঁর শুন্যতা বহুকাল অনুভব করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

বাঘাইছড়িতে জামায়াতের উপজেলা ও পৌর কমিটি গঠন

লুৎফুর রহমান কাজল দলীয় মনোনয়ন পাওয়ায় ঈদগাঁওয়ে শোকরানা সভা

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজস্থলীতে শেষ হল দুর্গা উৎসব

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২কোটি টাকার ভারতীয় সিগারেটসহ আটক-১

বাঘাইছড়ির ৮ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যাঁরা

স্বাধীনতা দিবসে দেশপ্রেম জাগাতে ব্যতিক্রমী উদ্যোগ হাবীব আজমের

‎স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

রাবিপ্রবি সাংবাদিক সমিতির ২য় কার্যনির্বাহী পরিষদ গঠন সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে একুশে ফেব্রুয়ারি উদযাপিত

error: Content is protected !!
%d bloggers like this: